মেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকীতে বরিশাল বিভাগ সমিতির শ্রদ্ধা

মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার মেজর (অব.) এম এ জলিলের ৩৭তম মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল বিভাগ সমিতি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এ কর্মসূচি পালন করা হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু মেজর এম এ জলিলের সমাধিতে ফাতেহা পাঠ করেন। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন তিনি।
এ সময় মেজর এম এ জলিলের সহযোগী বীর মুক্তিযোদ্ধা করপোরাল এম এ মজিদ, কামরুজ্জামান অপুসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কবরস্থানে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মেজর এম এ জলিল ছিলেন মহান মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার। স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি হিসেবে পরিচিত তিনি দেশের প্রথম বিরোধী দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
১৯৮৯ সালের ১৯ নভেম্বর পাকিস্তানে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।











-c2ac26-256x144.webp)


-ad0fb6-256x144.webp)