রাজশাহীর কৃষক, শ্রমিক, শিক্ষিত বেকার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষায় ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার সকালে নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত ও শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে একদিনের চাকরি মেলা। আজ শনিবার রাজশাহী নভোথিয়েটার চত্বরে ইউসেপ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এই মেলায় দেশের ২০টি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই অংশগ্রহণে
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) রাজশাহী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী রাশেদুল ইসলাম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে তিনি দলীয় কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠান। যদিও সেটি প্রকাশ্যে আসে শুক্রবার রাতে।
রাজশাহী নগরীর একটি আবাসিক হোটেল থেকে তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কমলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুল ইসলাম স্বপনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার আবাসিক হোটেল ‘মুন’ থেকে তাকে বের করে পুলিশের হাতে তুলে দেন বিএনপি'র নেতাকর্মীরা।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ১ হাজার ৮৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বগুড়ায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন একজন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন সাদ আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীদের ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। এ জন্য রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নিচ্ছেন তারা। অথচ তাদের মজুরি হাসপাতাল কর্তৃপক্ষই দিয়ে থাকে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কবির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
রাজশাহীর বাগমারায় ধর্ষণের শিকার হয়েছে বাকপ্রতিবন্ধী এক শিশুকন্যা (৭)। বর্তমানে সে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিনুর ইসলাম সজলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরের শাহমখদুম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদকের সহকারী পরিচালক আমির হোসাইনের নেতৃত্বে তিন সদস্যের এই এনফোর্সমেন্ট দল কার্যালয়ের বিভিন্ন দপ্তরে গিয়ে নথিপত্র পর্যালোচনা করে এবং কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন। দলে আরও ছিলেন সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দীক ও উপসহকারী পরিচালক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মো. জিল্লুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে একটি স্থিতিশীল ও মর্যাদাসম্পন্ন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার ও প্রশিক্ষণের মানোন্নয়নে
ছাত্রশিবিরের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- আবাসন ব্যবস্থা সংস্কার, কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা কেন্দ্রের সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি, ভর্তি ফরম পূরণ পদ্ধতি আধুনিকায়ন, যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর ইত্যাদি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার বিয়াঘাট ইউনিয়নের স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় ব্যাটারিচালিত ভ্যানের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় খেলনা পিস্তলসহ ছয়জন আটক করে।
এ দিন দেশের আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৫ জন। সব মিলিয়ে একদিনেই ছয় জেলায় ১৮ জনের প্রাণহানি ঘটেছে, আহতের সংখ্যা ২৫।
‘ইশরাক না থামলে সিটি করপোরেশন নির্বাচন হবে’—সরকারের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সুযোগ নেই। আজ শুক্রবার সকালে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলি গৌরাঙ্গবাড়ি পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহীর বাগমারা উপজেলা কমিটির তিন সদস্য পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট এবং কেন্দ্রীয় দপ্তরে পদত্যাগপত্র পাঠিয়ে তারা সংগঠনের সব দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।