পুলিশের ছদ্মবেশে টাঙ্গাইলে ডাকাতি, দুই আসামি রাজশাহীতে গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার দিবাগত রাতে র‍্যাব-৫ এর একটি দল চন্দ্রিমা থানা ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

গ্রেপ্তার দুজন হলেন—নওগাঁর মান্দা উপজেলার নবগ্রাম এলাকার তানভীর ওরফে ইব্রাহিম ওরফে মিলন (৩০) ও চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর উপজেলার হাজীপাড়া এলাকার আমিনুল মোমেনীন (৩১)।

র‍্যাব জানিয়েছে, গত ১৫ মে রাতে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একদল ডাকাত সদস্য পুলিশের পরিচয়ে একটি মাইক্রোবাস থামিয়ে ডাকাতির চেষ্টা করে। তাৎক্ষণিক অভিযানে মির্জাপুর থানা পুলিশ দুজনকে আটক করলেও বাকিরা পালিয়ে যায়।

আটকদের কাছ থেকে পুলিশি সরঞ্জামসহ একটি হ্যান্ডকাফ উদ্ধার হয়। ঘটনার পর মির্জাপুর থানায় মামলা হলে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ডাকাত দলের নেতা মিলন ও সদস্য আমিনুলকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ঢাকা, গাজীপুর, টাঙ্গাইলসহ বিভিন্ন জেলায় মহাসড়কে পুলিশের পরিচয়ে ডাকাতি করে আসছিলেন তারা। তাদের মির্জাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে