লিখিত বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, ‘জুলাই অভ্যুত্থানপূর্ব প্রত্যাশার কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীদের মৌলিক সমস্যাগুলো আজও রয়ে গেছে। প্রশাসন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা নিচ্ছে না।’
রাজশাহীর চারঘাটে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও ব্যাটারী পানি উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার উপজেলার হলিদাগাছী এলাকায় এ অভিযান চালানো হয়।
রাজশাহীর গোদাগাড়ীতে ডেকোরেটর ব্যবসায়ী মনিরুল ইসলাম (৪৭) হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রধান আসামিসহ সাত ভাই-ভাতিজাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। লোহার হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে হত্যা করার এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি
টাঙ্গাইলের মির্জাপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাতির ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তি রাজশাহীতে গ্রেপ্তার হয়েছেন। সোমবার দিবাগত রাতে র্যাব-৫ এর একটি দল চন্দ্রিমা থানা ও মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় গ্রিল কেটে ঢুকে এক বৃদ্ধ দম্পতিকে মারধর করে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এতে গৃহকর্তা ইসমাইল হোসেন (৮০) মারা গেছেন। তার স্ত্রী সালেহা বেগম (৭৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘২৪-এ গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণত ভালো হবে না। ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে ১৬ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করেছে র্যাব-৫। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক রফিকুল আবরার বলেন, 'আমরা আমাদের শিক্ষকের ভূমিকা থেকে বিচ্যুত হয়েছি।' শিক্ষকদের রাজনৈতিক প্রভাব পরিহার করে মেধা বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজ রোববার সকাল ১০টায় প্রশাসন ভবন-১-এর সামনে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়।
সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ এ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-পরিজনের শাহাদাত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবারও অনশন শুরু করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূ
আরএমপির অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতার ঘটনায় আরএমপির বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ২ হাজার ১৭৩ জনকে, আর অজ্ঞাতনামা আসামি ৭ হাজার ৬৬৫ জন। ইতোমধ্যে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে এজাহারভুক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন।
দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে বালুমহাল নিয়ন্ত্রণ এবং বালু ব্যবসার মাধ্যমে বেন্টু বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। তার আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের পরিমাণ ১০ কোটি ৪৬ লাখ টাকার বেশি। এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন থাকায় মামলা করা হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কার দাবিতে ৯ দফা উত্থাপন করে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
হাসপাতাল সূত্র জানায়, ফেরদৌসী গত ২৩ জুন জ্বর ও শরীরব্যথাসহ নানা জটিলতা নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে ২৫ জুন তাঁকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।