অবৈধভাবে ১৮ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ

স্ত্রী-পুত্রসহ আ.লীগ নেতা বেন্টুর নামে দুদকের মামলা

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু (৫৩), তাঁর স্ত্রী নাসিমা আলম (৪৮) ও পুত্র রুহিত আমিনের (২৯) নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সকালে দুদকের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করেন।

দুদক সূত্রে জানা গেছে, ক্ষমতার অপব্যবহার করে বালুমহাল নিয়ন্ত্রণ এবং বালু ব্যবসার মাধ্যমে বেন্টু বিপুল পরিমাণ সম্পদের মালিক হন। তার আয়ের সঙ্গে সামঞ্জস্যহীন সম্পদের পরিমাণ ১০ কোটি ৪৬ লাখ টাকার বেশি। এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন থাকায় মামলা করা হয়েছে।

দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, বেন্টু পরিবারের নামে ৩৬টি দলিল মূলে ৯ দশমিক ৪০ একর জমি, যার বর্তমান মূল্য প্রায় ১৮ কোটি ৪৩ লাখ টাকা। তবে দুদকে দেওয়া সম্পদ বিবরণীতে দেখানো হয়েছে মাত্র ৭ কোটি ৬৪ লাখ টাকার সম্পদ। ফলে প্রায় ১০ কোটি টাকার সম্পদ গোপন রাখা হয় বলে দুদকের দাবি।

দুদকের অভিযোগ, আয়কর ফাইলে বেন্টু নিজেই স্বীকার করেছেন, তিনি স্ত্রী ও পুত্রকে গাড়ি কেনার জন্য দিয়েছেন ৬৪ লাখ ৭৬ হাজার টাকা। অথচ স্ত্রী গৃহিনী এবং পুত্র রুহিত একজন ছাত্র, যাদের নিজস্ব কোনো বৈধ আয় দেখাতে পারেননি তারা।

এদিকে, স্ত্রী নাসিমা আলমের টিআইএন রয়েছে, যার নম্বর ৫৮৫৬৫৯৪৭৫১৯৬। ২০২৩-২৪ করবর্ষে তার নামে সম্পদ দেখানো হয়েছে ১ কোটি ৫৭ লাখ টাকা। দুদক বলছে, এই সম্পদের উৎস বেন্টুর আয় থেকে আসা। একইভাবে ছেলে রুহিত আমিনের টিআইএন নম্বর ৫৯২৮১৫৩২০৬০৩, যাঁর নামে দেখানো হয়েছে ৭৮ লাখ টাকার সম্পদ। দুজনের ক্ষেত্রেই আয়ের বৈধ উৎস মেলেনি।

দুদক মনে করে, অবৈধ সম্পদ বৈধ করার অসৎ উদ্দেশ্যে স্ত্রী ও পুত্রের নামে আয়কর নথি খোলা হয়েছে। এভাবে তাঁরা অপরাধে প্রত্যক্ষভাবে যুক্ত হয়েছেন। তাই তিনজনকেই আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও মামলার বাদী আমির হোসাইন জানান, মামলার নথি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষ হলে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর থেকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু স্ত্রী-পুত্রসহ পলাতক থাকায় এ বিষয়ে তাদের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে