নাটোর প্রতিনিধি

দেশ গঠনের এ যাত্রায়ও আমরা কোন আপস করবো না মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকবো। যেভাবে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, সেই একই ভাবে আমরা দেশ গঠন করবো।
সোমবার (৭ জুলাই) দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে (স্বাধীনতা চত্বরে) পদযাত্রায় এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘২৪-এ গণঅভ্যুত্থানে সবাই মিলে এক হয়ে ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম। ফ্যাসিবাদ থেকে শিক্ষা না নিলে পরিণত ভালো হবে না। ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুনভাবে বাংলাদেশ গঠন করতে হবে। আপনারা আস্থা রাখুন, যেভাবে গণঅভ্যুত্থানে আমরা আপস করিনি এবং দেশ গঠনের এ যাত্রায়ও আমরা আপস করবো না। আপনাদের অধিকারের জন্য আমরা সব রাজপথে থাকবো। আমরা বিশ্বাস করি, যেভাবে ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম। সেই একই ভাবে আমরা দেশ গঠন করবো।’
শহীদদের বিষয়ে নাহিদ বলেন, ‘গণঅভ্যুত্থানে আমার ভাই-বোন শহীদ হয়েছেন। তাদের শহীদী মর্যাদা নিশ্চিত করতে হবে। সংবিধানে তাদের স্বীকৃতি থাকতে হবে। সেজন্য প্রয়োজন আমাদের জুলাই সনদ। যে সব মানুষ গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিলেন, তাদের জুলাই সনদ ও স্বীকৃতি দিতে হবে। সেজন্য আমরা কোনও ধরনের টালবাহানা ও ষড়যন্ত্র মেনে নেবো না। গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদদের সঙ্গে কোনও আপস করিনি, দেশ গঠনে আমরা কারও সঙ্গে আপস করবো না। নতুন বাংলাদেশ বির্নিমাণে সহযোগিতা করবেন।’
নাহিদ ইসলাম বলেন, ‘চাঁদাবাজ ও সন্ত্রাস নাটোর থেকে মুক্ত করবেন। ২৪-এর গণঅভ্যুত্থানে নাটোরের ছাত্র-জনতা শিক্ষক সমাজ রাজপথে নেমে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদকে সরিয়েছিলেন। আমরা এত উন্নয়নের গল্প শুনেছি, নাটোরে এসে দেখি কিছু নেই। কোনও ভালো কলেজ নেই, গ্যাস নেই। নাটোরে আমরা শক্তিশালী নেতৃত্ব পেতে যাচ্ছি। সন্ত্রাস, চাঁদাবাজ নাটোরের মাটি থেকে চিরতরে নির্মৃল করতে পারবো।’
এ সময় উপস্থিত ছিলেন– উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, ডা. তাসলিমা জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, নাটোর জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে