রাবিতে ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্তের দাবিতে অনশন

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফোকলোর বিভাগের নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় আবারও অনশন শুরু করেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরের পাশে তারা এ কর্মসূচি শুরু করেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।

এর আগে, গত ২২ মে বিভাগের নাম পরিবর্তনসহ তিন দফা দাবিতে অনশনে বসেছিলেন শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিভাগীয় একাডেমিক কমিটি বিভাগের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। প্রস্তাবিত নাম ছিল ‘ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ’। তবে এখন পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি বলে অভিযোগ তাদের।

অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন—‘এই মুহূর্তে দরকার, ফোকলোর বিভাগ সংস্কার’, ‘বিভাগ কারও বাপের না, কারও কথায় চলে না’, ‘সিন্ডিকেট না মুক্তি, মুক্তি মুক্তি’ ইত্যাদি।

আন্দোলনে থাকা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল শাহরিয়ার শুভ বলেন, ‘আমাদের প্রস্তাবিত নামটি এত দিনেও চূড়ান্ত করা হয়নি। এখন শুনছি, অন্য একটি নাম সুপারিশ করা হয়েছে। আমাদের দাবি না মানা পর্যন্ত অনশন চলবে।’

আহসান হাবিব নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘কেন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা সঠিক জবাব চাই।’

এ বিষয়ে ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ডিন অফিসে সভা হয়েছে। সেখানে বিভাগের নাম পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে। একাধিক নাম প্রস্তাব করা হয়েছে। উপাচার্যের নির্দেশে একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে