জুলাই আন্দোলনের পর রাজশাহীতে গ্রেপ্তার ১৫৬৮

রাজশাহী ব্যুরো

‘জুলাই বিপ্লব’ পরবর্তী দশ মাসে রাজশাহী মহানগরীতে মোট ১ হাজার ৬২৫টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আসামি করা হয়েছে ৫ হাজার ৮২০ জনকে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে ১ হাজার ৫৬৮ জন।

আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়।

আলোচনা সভায় এক প্রেজেন্টেশনে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (ফোর্স) সাবিনা ইয়াসমিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সহিংসতার ঘটনায় আরএমপির বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে। এসব মামলায় নাম উল্লেখ করে আসামি করা হয়েছে ২ হাজার ১৭৩ জনকে, আর অজ্ঞাতনামা আসামি ৭ হাজার ৬৬৫ জন। ইতোমধ্যে ৪৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে এজাহারভুক্ত ২২৪ জন এবং সন্দেহভাজন ২৫৪ জন।

সভায় জানানো হয়, গত বছরের ৫ আগস্ট রাজশাহীতে সহিংসতায় লুট হওয়া ১৬৪টি অস্ত্রের মধ্যে এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ১৪৭টি। তবে এখনো ১৭টি অস্ত্র উদ্ধার হয়নি।

এর আগে সকালে আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার ফারজানা ইসলাম, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে একটি বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

পুলিশ কমিশনার বলেন, “১৯৯২ সালের ১ জুলাই মাত্র চারটি থানা নিয়ে যাত্রা শুরু করে আরএমপি। বর্তমানে ১২টি থানা, ১২টি ফাঁড়ি ও তিনটি বিশেষ ইউনিট নিয়ে এটি একটি আধুনিক, সুসংগঠিত ও স্বনির্ভর বাহিনীতে পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও নাগরিক সেবায় আরএমপি এখন একটি আস্থার প্রতীক।”

তিনি আরও জানান, আরএমপির আওতা ৯২ বর্গকিলোমিটার থেকে বেড়ে বর্তমানে ৪৭২ বর্গকিলোমিটারে বিস্তৃত হয়েছে। জনবলও ১ হাজার ১৩৫ জন থেকে বেড়ে হয়েছে ৩ হাজার ৪১৪ জন।

প্রসঙ্গত, ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত রাজশাহী পৌরসভা ১৯৯১ সালে সিটি করপোরেশনে রূপ নেয়। এর পরের বছর, ১৯৯২ সালে গঠিত হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজশাহীতে হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ৪৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রাজশাহীতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে।

২১ ঘণ্টা আগে

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা—একজন পুলিশ সদস্যের প্রধান দায়িত্ব।

১ দিন আগে

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

১ দিন আগে

পাহাড়জুড়ে উৎসবের আমেজ, খাগড়াছড়িতে বৈসাবি শুরু

বর্ণিল পোশাক ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কয়েক হাজার পাহাড়ী-বাঙালি এই উৎসবে যোগ দেন, যেখানে চাকমা, মারমা ও ত্রিপুরাসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়।

২ দিন আগে