গণমুখী দাবি নিয়ে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র আত্মপ্রকাশ

রাজশাহী ব্যুরো

রাজশাহীর কৃষক, শ্রমিক, শিক্ষিত বেকার ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অধিকার রক্ষায় ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’র আত্মপ্রকাশ হয়েছে। আজ শনিবার সকালে নগরীর মাস্টার সেফ রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল। এতে সভাপতিত্ব করেন আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক। এ সময় রাজশাহীর বিভিন্ন পেশার প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, গত ২০ জুন নগরীর গ্র্যান্ড তোফা কনভেনশন হলে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই রাজশাহীর জনগুরুত্বপূর্ণ সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করে ‘রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে একাধিক দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য:

গণশুনানি ছাড়া হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি প্রত্যাহার, ট্রেড লাইসেন্স ও অটোর নিবন্ধন ফি হ্রাস, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও অটোচালকদের প্রশিক্ষণ, ফুটপাত দখলমুক্ত করে হকার পুনর্বাসন, ছাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা, গণশৌচাগার, সুপেয় পানি ও যাত্রী ছাউনির ব্যবস্থা, স্কুল-কলেজে শৌচাগার ও অবকাঠামো উন্নয়ন, কৃষি ঋণে স্বচ্ছতা ও কৃষকদের জন্য আলাদা বাজার, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, রুয়েট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয় চালু, আইটি ভিলেজে অর্থায়ন ও কৃষিভিত্তিক শিল্পে জটিলতা নিরসন, বন্ধ পাটকল ও রেশম কারখানা চালু, বৈদেশিক চাকরিতে উত্তরাঞ্চলের যুবকদের অগ্রাধিকার, বনপাড়া-সোনামসজিদ সড়ক চারলেন করা, রেল যোগাযোগ উন্নত করতে ডুয়েল ও ব্রড-মিটার গেজ সংযোগ, পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন ও শিশু হাসপাতাল চালু, সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ ও চিকিৎসা সহজলভ্য করা, শিল্পকলা একাডেমি ও খেলাধুলায় অবকাঠামোগত উন্নয়ন, ঘুষ-দুর্নীতিমুক্ত ভূমি জরিপ, জলাশয় সংরক্ষণ, নদী-খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ, ঐতিহাসিক স্থাপনার সংরক্ষণ প্রমুখ।

সংগঠনের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক অ্যাডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল এবং যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সচিব হিসেবে রয়েছেন বিভিন্ন পেশার ২৫ জন প্রতিনিধি। উপদেষ্টা পরিষদে রয়েছেন রাজশাহীর ২০ জন বিশিষ্ট নাগরিক।

সংগঠনের নেতারা জানান, এসব দাবি পূরণে ধাপে ধাপে স্মারকলিপি, মানববন্ধন, সেমিনার, সিম্পোজিয়ামসহ নাগরিক উদ্যোগ নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে