রাজশাহী ব্যুরো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সংস্কার দাবিতে ৯ দফা উত্থাপন করে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে ক্যাম্পাসের প্যারিস রোড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে এ ৯ দফা দাবি জানিয়ে এলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরবতায় তারা বাধ্য হয়ে কর্মসূচিতে নেমেছেন। দ্রুত দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রাবি সংস্কার আন্দোলনের মুখপাত্র ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, ‘শিক্ষার্থীদের এই দাবিগুলো সময়োপযোগী ও বাস্তবায়নযোগ্য। সদিচ্ছা থাকলেই দ্রুত কার্যকর করা সম্ভব। প্রশাসন যদি এবারও টালবাহানা করে, তাহলে আমরা আন্দোলনের ধরন পরিবর্তন করতে বাধ্য হব।’
শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে- পূর্ণাঙ্গ আবাসিকতার রোডম্যাপ ঘোষণা, পরীক্ষায় রোলবিহীন খাতা মূল্যায়ন ও খাতা চ্যালেঞ্জের সুযোগ, ক্যাম্পাসে ২৪ ঘণ্টার নিরাপত্তা ব্যবস্থা, মেডিকেল সেন্টারকে ৫০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতালে রূপান্তর, প্রশাসনিক কার্যক্রম ডিজিটাল ও অনলাইনভিত্তিক করা, হল ডাইনিংয়ে মানসম্মত খাবারের জন্য ভর্তুকি, কেন্দ্রীয় গ্রন্থাগারের অবকাঠামোগত ও প্রযুক্তিগত সংস্কার, পূর্ণাঙ্গ টিএসসিসি কার্যকর ও রাকসুর পূর্ণাঙ্গ তফসিল দ্রুত ঘোষণা।
উল্লেখ্য, গত ২৫ মে এক সংবাদ সম্মেলনে রাবি সংস্কার আন্দোলন ব্যানারে এসব দাবি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণসহ বিভিন্ন প্রচার কার্যক্রম চালানো হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে