রাজশাহী ব্যুরো

সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ এ দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ও তাঁর পরিবার-পরিজনের শাহাদাত স্মরণে এই দিনটি পালন করা হয়।
রোববার (৬ জুলাই) সকালে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে আয়োজন করা হয় শোক র্যালি, আলোচনা সভা, মোনাজাত ও ইবাদত-বন্দেগির। সকাল ৯টায় রেলগেট এলাকা থেকে একটি বিশাল শোক র্যালি বের করা হয়, যাতে অংশ নেন শত শত মুসল্লি।
পরে সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহর এলাকার শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের আয়োজনে আরও একটি শোক র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন শতাধিক ধর্মপ্রাণ মানুষ। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত র্যালিগুলোতে কারবালার আত্মত্যাগ ও ইসলামের শান্তিপূর্ণ বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, হজরত ইমাম হোসেন (রা.)-এর আত্মত্যাগ ছিল অন্যায় ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। আশুরা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার প্রেরণা দেয়।
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল, দোয়া মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও নগরীর বিভিন্ন মসজিদে দিনব্যাপী কোরআনখানি, নফল নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৪ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে