ব্যবস্থা না নিলে আন্দোলনের হুঁশিয়ারি

ছাত্রলীগের বিরুদ্ধে রাজশাহী কলেজ ছাত্রদলের স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে কলেজ শাখা ছাত্রদল। একইসঙ্গে ১৬ জুলাইয়ের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

আজ সোমবার দুপুর ১২টার দিকে রাজশাহী কলেজ অধ্যক্ষের দপ্তরে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতারা। এতে নেতৃত্ব দেন কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ। উপস্থিত ছিলেন অধ্যক্ষ অধ্যাপক মো. যহুর আলী, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইব্রাহিম আলী এবং ছাত্রদলের অন্য নেতারা।

স্মারকলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো- ২০২৪ সালের ১৬ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে পৃথক মামলা দায়ের করতে হবে; অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের কলেজ থেকে বহিষ্কার করতে হবে; নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করে ক্যাম্পাসে সুশিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে।

খালিদ বিন ওয়ালিদ বলেন, ‘গত ডিসেম্বরে এ বিষয়ে আমরা দাবি জানিয়েছিলাম, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আবারও স্মারকলিপি দিয়েছি। ১৬ জুলাইয়ের মধ্যে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচিতে যাব।’

তিনি জানান, তদন্ত কমিটি গঠনের দাবিও জানানো হয়েছে এবং তারা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক যহুর আলী বলেন, ‘স্মারকলিপি পেয়েছি। বিষয়টি নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৩ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৪ দিন আগে