মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) সন্দেহভাজন হিসেবে আটক ৪৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKPBS)। দেশটির স্থানীয় সময় গত বুধবার তাদের দেশে পাঠানো হয়।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আলজেরিয়া থেকে দেশে ফেরত আসেন মানব পাচারের শিকার ঢাকার মোস্তাকিম সরকার, শেরপুরের মোজাম্মেল হক এবং মাদারীপুরের জিহাদ ফকির, রোমান হাওলাদার ও ইয়াসিন হাওলাদার।
এছাড়াও ৯টি স্টেশনে থেমে ২০ মিনিট ৩০ সেকেন্ডে নতুনবাজার থেকে পূর্বাচল টার্মিনাল ও ১৬টি স্টেশনে থেমে ৩৫ মিনিট ৩০ সেকেন্ডে কমলাপুর থেকে পূর্বাচল টার্মিনাল পর্যন্ত যাতায়াত করবে। এতে দৈনিক আট লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন।
বিশ্ব একটি বিরল দিন দেখতে যাচ্ছে, যা প্রতি ৩৩ বছর পর একবার ঘটে। আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখা হবে। যদি চাঁদ দেখা যায়, তাহলে ১ মার্চ থেকে সেসব দেশে প্রথম রোজা শুরু হবে। এই দিনটি একটি বিশেষ দিন, কারণ চন্দ্র এবং সৌর মাস একসাথে শুরু হবে।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বাঙালি জাতি সত্ত্বার একটি প্রাথমিক স্তম্ভ একুশে। একাত্তর–উত্তর রাষ্ট্র গঠনের মৌলিক এবং অন্যতম অনুপ্রেরণা একুশে। ব্যক্তিগতভাবে এক আত্মিক সম্পর্ক রয়েছে আমার একুশের সঙ্গে। আমার মা একজন ভাষাসৈনিক, ভাষাকন্যা।
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন হাজারও মানুষ। শুক্রবার ভোর থেকে জনসমুদ্রের মতো শহীদ মিনারে ছুঁটছেন মানুষ। এদিন প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শামিল হয়েছেন নানা শ্রেণি পেশার মানুষ। ছোট ছোট শিশুরাও আসছে বাবা-মায়ের হাত ধরে।
ভাষার জন্য লড়াইয়ের এই ইতিহাসের রয়েছে বিশ্বস্বীকৃতিও। ১৯৯৭ সাল থেকে দিনটি সারা বিশ্বে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য— ‘মেক ল্যাংগুয়েজেস কাউন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’।
পুলিশ সদর দপ্তরের বার্তায় বলা হয়েছে, অভিযানে দুটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদাও উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ায় বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এক সিনিয়র সচিবকে। গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়ার পাশাপাশি সরকারের বিরোধিতা করায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এক যুগ্ম সচিবকে।
হৃদয়-জাকেরের রেকর্ড ১৫৪ রানের জুটিতেও তাই ৪৯.৪ ওভারে দল অলআউট হয় ২২৮ রানে। জবাবে রোহিত শর্মা-শুভমান গিলের উড়ন্ত সূচনার পর স্পিনারদের আঁটসাঁট বোলিংয়ে কিছুটা লাগাম টেনে ধরে টাইগাররা। কিন্তু শুভমান গিলের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২১ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয় রিফাতকে। এ সময় তাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক হিসেবে একটি ল্যাপটপ উপহার দেওয়া হয়।
স্থানীয় সরকার নিয়ে এক জাতীয় সংলাপে বক্তারা এসব কথা বলেন। তারা আরও বলেন, জেলা পরিষদের কার্যক্রম সম্পর্কে জনগণের কোনো স্বচ্ছ ধারণা নেই। সার্বিক সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়কেই জেলা পরিষদে পরিণত করা দরকার। আইনি বাধ্যবাধকতা না থাকলেও পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ডেও সংশ্লিষ্ট সংসদ সদস্যরা হস্তক্ষে
চরম বিপর্যয়ের মুখে দুই তরুণের প্রতিরোধে বাংলাদেশের ইনিংস শেষ পর্যন্ত থেমেছে ২২৮ রানে। প্রতিপক্ষ ভারত বিবেচনায় এ রান মামুলি হলেও হৃদয়-জাকের শেষ পর্যন্ত কিছুটা হলেও বোলারদের জন্য পুঁজি এনে দিতে সক্ষম হয়েছেন।
এদিকে ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ভারতের চিকেন’স নেক এলাকাসংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে তিনি র্উদ্বিগ্ন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেনারেল দ্বিবেদী বলেন, নিশ্চিত করতে হবে যে, বিরোধী শক্তিগুলো ওই ভূ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশু কুমার সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুর চৌধুরীর বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, এফডিআর, আমানত ও সঞ্চয়পত্রে জমানো ৫ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৭৯৭ টাকা ফ্রিজের (অবরুদ্ধ) আদেশ দিয়েছেন আদালত।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজকেও হলো না।