ডেস্ক, রাজনীতি ডটকম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারী যারা এমপিওভুক্ত তাদের জন্য দীর্ঘদিন পর এলো স্বস্তির খবর। ঈদ উৎসবকে সামনে রেখে তাদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করেছে সরকার।
শুক্রবার (২৫ এপ্রিল) স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের ৫০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
এর আগে শিক্ষক-কর্মচারীরা উৎসব ভাতা হিসেবে মূল বেতনের ২৫ শতাংশ পেতেন।
শিক্ষক সমাজ এই হার বাড়ানোর জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার এবার তাদের সেই দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়ে উৎসব ভাতা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে। যা আগামী ঈদুল আজহায় কার্যকর হবে বলে জানা যায়।
তবে সিদ্ধান্তটি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ২২৯ কোটি টাকা।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন করে অর্থ বিভাগ। এবং ‘বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি’র এক সভায় উৎসব ভাতা বাড়ানোর প্রস্তাবটি গৃহীত হয়। সভাটির সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
বর্তমানে দেশে প্রায় ৩ লাখ ৯৮ হাজার ৬৮ জন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী রয়েছেন। যদিও শিক্ষকরা বরাবরই দাবি করে আসছেন মূল বেতনের শতভাগ উৎসব ভাতা। তবুও সরকারের এই উদ্যোগকে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন তারা।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১১ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১১ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১২ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫ ঘণ্টা আগে