নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

এইচএসসি পরীক্ষার কেন্দ্র দূরে হওয়ায় কেন্দ্র কাছে নিয়ে আসার দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে নান্দাইল-কেন্দুয়া সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রায় এক ঘণ্টা ধরে তারা সড়ক অবরোধ করে রেখেছিলেন।
এ সময় সড়কে দুপাশে যাত্রীবাহী বাসসহ নানা ধরনের কয়েক শ যানবাহন আটকা পড়ে। দূরদূরান্ত থেকে আগত বাসযাত্রীরা তীব্র গরমে ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন।
বিক্ষোভরত কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা জ্যেষ্ঠদের কাছে জেনেছেন যে তাদের নিজ কলেজ থেকে ১০ কিলোমিটার দূরে ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে স্থাপন করা কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এ কারণে খুব ভোরে উঠে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এতে তাদের ভোগান্তি অনেক বেড়ে যাবে। এ কারণে আঠারবাড়ি ডিগ্রি কলেজের আশেপাশে অবস্থিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র স্থাপনের দাবিতে তারা বিক্ষোভ করছেন।
আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেন, এই দাবি আদায়ের জন্য আমরা সব পরীক্ষার্থী মিলে সড়ক অবরোধ করে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক থেকে উঠব না।
পরীক্ষার্থীরা দাবি আদায়ের জন্য নানা স্লোগানও দেন। প্রায় ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থানের পর রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একদল পুলিশ ঘটনাস্থল উপস্থিত হন। তারা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরীক্ষার্থীদের সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন।
কয়েকদিন ধরে ঈশ্বরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরাও একই দাবি আদায়ের উপজেলা সদরে আন্দোলন করে আসছেন। উপজেলা সদরের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাকেন্দ্র স্থাপনে দাবি তাদের।
নান্দাইল উপজেলার খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম বুলবুল বলেন, সরকারি নিয়মে পরীক্ষার্থীরা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপন করা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসতে পারবে না। দীর্ঘসময় ধরে এই নিয়মে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১১ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১১ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১২ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫ ঘণ্টা আগে