ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি মাহবুব, সম্পাদক আলমগীর

ডেস্ক, রাজনীতি ডটকম
বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদের সভাপতি মাহবুবুর রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (ডানে)

বিসিএস প্রশাসন ক্যাডারের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সভাপতি ও কর ক্যাডারের মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক করে বিসিএস ত্রয়োদশ ব্যাচের নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন করা হয়েছে। মোহাম্মদ মাহবুবুর রহমান সরকারে সাবেক সচিব ও মো. আলমগীর হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য।

শনিবার (২৬ এপ্রিল) শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ত্রয়োদশ বিসিএস ফোরামের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

ত্রয়োদশ বিসিএস ফোরামের দপ্তর ও প্রচার সম্পাদক এবং সরকারের সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনূর মিয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ দিন ফোরামের ৩১তম বর্ষপূর্তি উপলক্ষ্যে সাধারণ সভা ও পুনর্মিলনীর আয়োজন করা হয়েছিল।

বার্ষিক সাধারণ সভায় ত্রয়োদশ বিসিএস ফোরামের ৪৮ সদস্যের নির্বাহী পর্ষদ ও ফোরামের সহযোগী সংগঠন ত্রয়োদশ বিসিএস ফাউন্ডেশনের ১২ সদস্যের কমিটি গঠন করা হয়। অধ্যাপক ডা. আনোয়ারুল করিমকে সভাপতি ও বিচার সার্ভিসের ফওজুল আজিমকে সাধারণ সম্পাদক করে ফাউন্ডেশনের কমিটি গঠন করা হয়।

পুনর্মিলনী উপলক্ষ্যে ফোরামের সদস্যদের কৃতিসন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। এ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, র‍্যাফেল ড্র ছাড়াও ছিল নানা অনুষ্ঠান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাক্ষীকে হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের মামলার কোনও সাক্ষীকে হুমকি বা ভয়ভীতি দেখিয়ে বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করা যাবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

৪ ঘণ্টা আগে

দুবাই-সিঙ্গাপুরে হাজার হাজার কোটি টাকা পাচার— আসিফের বিরুদ্ধে অভিযোগ দুদকে

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে এসব অর্থ পাচার করে সম্পদ কেনা ও ব্যবসায় বিনিয়োগের অভিযো

৫ ঘণ্টা আগে

ফেনীতে ২ শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে বিএনপির সভা

ফেনীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দেড় ঘণ্টা পাঠদান বন্ধ রেখে স্মরণসভা করেছে বিএনপি। পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা মো. হারুনুর রশিদের স্মরণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

৫ ঘণ্টা আগে

আদানির বন্ধ ইউনিট পুনরায় সচল, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ

যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ভারতের আদানির বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে আবার উৎপাদন শুরু হয়েছে। রোববার ভোরে ইউনিটটি চালু করার পর দুপুর ২টা নাগাদ বাংলাদেশে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

৬ ঘণ্টা আগে
Advertisement