পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতায় প্রধান উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

পোপ ফ্রান্সিস জর্জ মারিও বারগোগ্লিওর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ এপ্রিল) ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রবেশ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

জানা গেছে, আজ (শনিবার) পোপের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। এর আগে শুক্রবার (২৫ এপ্রিল) প্রধান উপদেষ্টা কাতারের দোহা থেকে রোমে যান।

উল্লেখ্য, ২১ এপ্রিল মারা যান বিশ্বের ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস। তিনি ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।

ভ্যাটিকান সিটির আয়তন মাত্র ০.৪৪ বর্গকিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যস্থলে প্রাচীরবেষ্টিত একটি এলাকা এটি। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কোনও প্রাকৃতিক জলাশয়ই নেই। শহরটি মূলত একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়।

ভ্যাটিকান সিটি ১৯২৯ সালে অস্তিত্ব লাভ করে। পোপ (বাংলায় ধর্মযাজক বা পাদ্রি) এখানকার রাষ্ট্রনেতা এবং তারা রাষ্ট্র শাসন করেন। ভ্যাটিকান সিটি সারাবিশ্বের রোমান ক্যাথলিকদের প্রতিনিধিত্ব করে। এটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৯৮ শতাংশ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

তিনি আরও জানান, বিগত সময়ে কেন হামের টিকা দেওয়া হয়নি, সে বিষয়টি তদন্ত করে দেখবে সরকার। এসময় জুন মাস থেকে দুই ধাপে ভিটামিন এ ক্যাপসুল দেয়া হবে বলেও জানান তিনি।

৩ ঘণ্টা আগে

সাবেক মন্ত্রী ও আ.লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন চট্টগ্রাম-১ আসনের সাবেক এই সংসদ সদস্য। মুক্তিযুদ্ধকালে তিনি এক নম্বর সেক্টরের ডেপুটি কমান্ডার ছিলেন। ইঞ্জিনিয়ার মোশাররফ স্বাধীনতা পদকপ্রাপ্ত ছিলেন।

৪ ঘণ্টা আগে

দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মেঘলা আকাশ আর বৃষ্টির এই প্রবণতায় সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

৫ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ডিজি হলেন হেলাল উদ্দিন

আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১২ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৭ ঘণ্টা আগে