ডেস্ক, রাজনীতি ডটকম

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি হয়ে পড়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা নিজ দেশে ফিরেও গেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে পুলিশ গ্রেপ্তারও করেছে। তাদের মধ্যে তিনজন ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বাগেরহাট থেকে উদ্ধার করে তিন শ্রীলঙ্কানকে। তারা হলেন— মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল। শুক্রবার (২৫ এপ্রিল) তারা নিজ দেশে ফিরে গেছেন।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, অ্যাকুরিয়াম ফিশের ব্যবসায় যুক্ত তিন শ্রীলঙ্কান। ফরিদপুরে অ্যাকুরিয়াম ফিশ উৎপাদনের প্রতিষ্ঠান দেখানোর কথা বলে তাদের আমন্ত্রণ জানান শহিদুল শেখ নামে একজন। ২২ এপ্রিল তারা ঢাকায় পৌঁছালে রাতে তাদের বাগেরহাটে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানিয়েছে, পাথিরানাদের সঙ্গে এমদাদ ও শহীদুলের পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। সেই পরিচয়ের সূত্র ধরেই তাদের ব্যবসার প্রলোভন দেখিয়ে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়েছিল।
তিন শ্রীলঙ্কানকে উদ্ধারের পর বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. রেজাউল হক। তিনি বলেন, বাগেরহাটে নিয়ে গিয়ে তাদের জিম্মি করে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারা এত টাকা দিতে পারবে না জানালে অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে ফোন করে থেকে মুক্তিপণ দাবি করেন। আড়াই কোটি টাকা মুক্তিপণ দিতে রাজি হওয়া নিয়ে তাদের মধ্যে মৌখিক চুক্তি হয়।
ডিআইজি জানান, পরিবার খবর পেয়ে দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে যোগাযোগ করে। দূতাবাস বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানালে সেখান থেকে বিষয়টি জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এরপর পুলিশ সদর দপ্তর হয়ে খুলনা রেঞ্জ ও বাগেরহাট জেলা পুলিশ খবর পেয়ে অভিযান চালায়।
এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ব্যাংকের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয়। অপহরণকারীরা টাকা জমা দিতে চারটি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পাঠিয়েছিল জিম্মিদের পরিবারকে।
এ ঘটনায় চারজনকে আটক করে পুলিশ। তারা হলেন— কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ, জনি শেখ ও এস এম সামসুল আলম। ডিআইজি রেজাউল হক শুক্রবার বিবিসি বাংলাকে জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পরে আটক চারজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাদের মধ্যে তিনজন অপহরণ ও মুক্তিপণ দাবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
ডিআইজির সঙ্গে সংবাদ সম্মেলনে মালাভি পাথিরানাও উপস্থিত ছিলেন। তাদের উদ্ধার করার জন্য তিনি পুলিশ ও বাংলাদেশের সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বলেন, খুব অল্প কিছু খারাপ লোকের জন্য বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনো নেতিবাচক ধারণা পোষণ করতে চান না তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। অর্থায়ন প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনা করা সম্ভব হব
১১ ঘণ্টা আগে
শিল্প খাতে গ্যাস-সংকট মোকাবিলায় নতুন এলএনজি টার্মিনাল স্থাপন এবং ১৫০টি কূপ খননের পরিকল্পনা নিয়েছে সরকার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আকস্মিক বা সাময়িক গ্যাস-সংকটের কারণে শিল্প খাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে, সে জন্য দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি টার্মিন
১১ ঘণ্টা আগে
সংসদ সদস্য তাজউদ্দীন খানের প্রশ্ন ছিল, সেচ কাজে ডিজেলচালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়ার পরিকল্পনা আছে কি না। জবাবে তারেক রহমান বলেন, ‘জ্বি, বর্তমান সরকারের এ পরিকল্পনা রয়েছে, যেখানে যেখানে ডিজেল দ্বারা পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমে ইনশাল্লাহ আগামী পাঁচ
১২ ঘণ্টা আগে
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আহত কর্মকর্তাকে হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৫ ঘণ্টা আগে