পাকিস্তানে বাংলাদেশের দূত সেখানকার গণমাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
অধ্যাদেশটি জারি হলে পাঁচ সদস্যের একটি কমিশন গঠন করা হবে। এর প্রধান হবেন সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। কমিশন নাগরিকের অভিযোগ অনুসন্ধান-নিষ্পত্তি, পুলিশ সদস্যদের সংক্ষোভ নিরসন ইত্যাদি বিষয়ে সরকারের কাছে সুপারিশ করবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি পদে রদবদল করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও সম্প্রতি বলেছেন, নির্ধারিত সময়েই তফশিল ঘোষণা হবে। তিনি জানান, গণভোট বিষয়ে এখনো তেমন প্রচার শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় ধরনের প্রচার চালাবে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয। পুনঃতদন্তে নতুন দুটি দল আমজনতার দল ও জনতার দল জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্তপূরণ করায় নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেছেন, ‘নির্বাচনি চ্যালেঞ্জ গ্রহণের জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে ৬৪ জেলার পুলিশকে। এটি সাধারণ নির্বাচন নয়, এটি গণঅভ্যুত্থানের পরবর্তী নির্বাচন। তাই শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। সেভাবেই দায়িত্ব পালন করতে হবে।’
এদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। তাদের হিসাবেও এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, চেয়ারপারসনের চিকিৎসার জন্য চীনের বিশেষজ্ঞ চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের স্বাগত জানান।
গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তের মধ্যে আছে, প্রবাসীদের মধ্যে যাদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণব্যুরো (বিএমইটি) থেকে নেওয়া রেজিস্ট্রেশন কার্ড আছে, তারা ফ্রিতে মোট তিনটি ফোন সঙ্গে আনতে পারবেন। চতুর্থ ফোনের ক্ষেত্রে তাদেরকে ট্যাক্স দিতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এ পর্যন্ত ১ লাখ ৫৫ হাজার ৬১ জন প্রবাসী নিবন্ধন করেছেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রীয় খরচে (স্টেট ডিফেন্স) অ্যাডভোকেট আমীর হোসেনকে নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সম্প্রতি আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছে। অথচ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কোম্পানিগুলো তেলের দাম বৃদ্ধির আবেদন করলেও তাতে সাড়া দেয়নি সরকার। এমন পরিস্থিতিতে
নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দেড় দশকে নির্বাচনী ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এর উত্তরণ ঘটাতে সকলের দায় দায়িত্ব আছে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এবারের নির্বাচন হবে ভিন্ন মাত্রার।
ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
ইসি এবার ভোটের সময় এক ঘণ্টা বাড়াচ্ছে এবং কেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানো হবে।
আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত— আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে। ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।
এরপর নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান হাসপাতালে প্রবেশ করেন। কয়েক মিনিট পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।