মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়েই ভোজ্যতেলের দাম বৃদ্ধি: বাণিজ্য উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ১৫: ২৫

কোম্পানিগুলোর একতরফা সিদ্ধান্তে বাজার থেকে বাড়তি দামে ভোজ্যতেল কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা। তবে এ সিদ্ধান্ত অনুমোদনহীন ও অন্যায় বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভোজ্যতেল ব্যবসায়ীদের তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সম্পর্কে মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়নি। আমি আধা ঘণ্টা আগে এই তথ্য জেনেছি। দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে সম্প্রতি আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নীরবে ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের দাম লিটারে ৯ টাকা বাড়িয়েছে। অথচ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, কোম্পানিগুলো তেলের দাম বৃদ্ধির আবেদন করলেও তাতে সাড়া দেয়নি সরকার। এমন পরিস্থিতিতে আজ বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে তেল কোম্পানিগুলোকে ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এসব অনুমোদনহীন দাম বৃদ্ধির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তা অধিকার কর্মীরাও। একই অনুষ্ঠানে ক্যাবের সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, সরকারের অনুমোদন না নিয়ে তেলের দাম বাড়ানো হলে সেটা অন্যায়। এক্ষেত্রে আইনের ব্যতয় ঘটেছে। সরকার নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের মনিটরিং আরও বাড়ানো উচিত।

উল্লেখ্য, গত অক্টোবরেও সরকারের অনুমতি ছাড়া ভোজ্যতেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলো। তখন সরকার জানায়, এভাবে দাম বাড়ানোর সুযোগ নেই। এক পর্যায়ে সিদ্ধান্ত থেকে সরে আসেন ব্যবসায়ীরা। এবারও অনুরূপ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের বক্তব্য ইঙ্গিত পাওয়া গেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাহসিকতা ও জনহিতকর কাজের স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য

জনভোগান্তি লাঘবে ট্রাফিক পুলিশের দৃষ্টান্তমূলক উদ্যোগ; আদাবরে অস্ত্রধারী ছিনতাইকারীদের গ্রেপ্তার; আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তার এবং চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামিদের আইনের আওতায় আনার ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হয়।

৭ ঘণ্টা আগে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা খেলাধুলার পাশাপাশি লেখাপড়া ও সাংস্কৃতিক কাজেও পারদর্শী হতে হবে। তবে অবশ্যই নানা ধরনের খেলা খেলতে হবে। এ বছর এই গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক পর্যায়ে আয়োজন করার পরিকল্পনা আছে। পরের বছর প্রাইম মিনিস্টার কাপের আয়োজন করা হবে।’

৭ ঘণ্টা আগে

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর, মৃত বেড়ে ৬৭৭

প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন। এর মধ্যে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। বাকি ৮০৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

১১ ঘণ্টা আগে

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

গতকাল (শুক্রবার) মিয়ানমার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

১১ ঘণ্টা আগে