সপ্তাহে ৩ দিন ঢাকা-করাচি ফ্লাইট চালাবে বিমান

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের ঢাকা থেকে সরাসরি পাকিস্তানের করাচি যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, যা পরিচালিত হবে সপ্তাহে তিন দিন। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসেইন খান দেশটিতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। এর ফলে ঢাকা-করাচি রুটে প্রায় ১৬ বছর পর সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে।

পাকিস্তানের জিও টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কবাল হুসেইন খান বুধবার (৩ ডিসেম্বর) পাকিস্তানের ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। সেখানেই দ্য নিউজকে তিনি ঢাকা-করাচি ফ্লাইটের তথ্য জানান।

পাকিস্তানে বাংলাদেশের দূত সেখানকার গণমাধ্যমকে বলেন, আমরা পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট শুরু করছি। আমাদের জাতীয় এয়ারলাইন্স করাচিতে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।

ভারতের আকাশসীমা ব্যবহার করে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট পরিচালনা করা হবে কি না— এমন প্রশ্নও ইকবাল হুসেইনের কাছে রাখেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ভারতীয় উড়োজাহাজ যেমন বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে পারে, বিমানের ফ্লাইটও একইভাবে ভারতের ওপর দিয়ে উড়বে।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সূত্র জানিয়েছে, দুই দেশের মধ্যে আবারও ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর থেকে এই রুটে ফ্লাইট চালু হতে পারে।

রাষ্ট্রায়ত্ত এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার বোশরা ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা-করাচি রুট চালুর বিষয়ে কাজ চলছে এবং খুব শিগগিরই ফ্লাইট শুরু হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

৬ ঘণ্টা আগে

প্রতারণার শিকার— কম্বোডিয়া থেকে ফিরলেন ৩৮ বাংলাদেশি

ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

৬ ঘণ্টা আগে

ভালভে ত্রুটি, রূপপুর থেকে বিদ্যুৎ সরবরাহের সময় আরও পেছাল

সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক

৭ ঘণ্টা আগে

৪১ ব্যাংকের সিএসআরের টাকা ‘আত্মসাৎ’, শেখ হাসিনার নামে মামলা

দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

৯ ঘণ্টা আগে
Advertisement