প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আশা প্রকাশ করেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে।
বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই প্রত্যাশা করেন। এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যও সকলের দোয়া কামনা করেন।’
প্রধান উপদেষ্টা ভবিষ্যৎ নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।’
ড. মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে বলেন, ‘নিরাপত্তা রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তারা গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
সমাপনী অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারী সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ন্যাশনাল ডিফেন্স কলেজে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় নীতি প্রণয়ন, উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি জানান, দ্রুত পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশ ও বিশ্বকে প্রতিকূলতা থেকে রক্ষা করতে দক্ষ নেতৃত্ব গড়ে তোলায় ন্যাশনাল ডিফেন্স কলেজ ইতোমধ্যে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
কোর্স সমাপনী অনুষ্ঠানে তিনি কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থ সংরক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা সর্বোচ্চভাবে কাজে লাগাতে।
উল্লেখ্য, চলতি বছর ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৫-এ ৯৬ জন সদস্য অংশগ্রহণ করেন, যার মধ্যে ৪৯ জন ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর, ১৮ জন অসামরিক প্রশাসনের এবং ২৯ জন বিভিন্ন দেশ থেকে আগত ভ্রাতৃপ্রতিম সদস্য। এছাড়া আর্মড ফোর্সেস ওয়ার কোর্স ২০২৫-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর ৫৬ জন কর্মকর্তা সফলভাবে কোর্স সম্পন্ন করেন।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ঘণ্টা আগে