প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেছে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ বা ১১ ডিসেম্বর এ সাক্ষাৎ হতে পারে বলে জানিয়েছেন ইসির একজন কমিশনার।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক নির্বাচন কমিশনার জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে দুয়েক দিনের মধ্যেই তফশিল ঘোষণা করা হতে পারে। এর আগে ৭ ডিসেম্বর তফশিল নিয়ে কমিশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হবে।
ইসি এরই মধ্যে জানিয়েছে, ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফশিল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও সম্প্রতি বলেছেন, নির্ধারিত সময়েই তফশিল ঘোষণা হবে। তিনি জানান, গণভোট বিষয়ে এখনো তেমন প্রচার শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে বড় ধরনের প্রচার চালাবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, আগেও কখনো পরিস্থিতি খুব ভালো ছিল না। সে তুলনায় এখন পরিস্থিতির অনেক বেশি উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মক ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, জনগণকে ভোটদানের প্রক্রিয়া সম্পর্কে ধারণা দিতে এবং দুই ব্যালটে কত সময় লাগে তা পর্যবেক্ষণ করতে এই আয়োজন করা হচ্ছে। গত ১৫ বছরে ভোটদানের প্রক্রিয়া সরাসরি দেখার সুযোগ জনগণের হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ঘণ্টা আগে