ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর জন্য সব প্রস্তুতি প্রায় শেষ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে সাধারণত ৮ ঘণ্টা করে ভোট নেওয়া হলেও এবার সে সময় এক ঘণ্টা বাড়তে পারে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই জাতীয় নির্বাচনের তফসিল নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
আব্দুর রহমানেল মাছউদ বিবিসি বাংলাকে বলেন, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত— আগামী ৭ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বরের মধ্যে তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে। ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।
রেওয়াজ অনুযায়ী, ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।
এদিকে আইন অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই হবে গণভোট। ফলে একই দিনে দুটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের। এর জন্য বাড়তি সময় প্রয়োজন।
ইসির একটি সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট একই সঙ্গে হওয়ার কারণেই নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এটিও চূড়ান্ত হবে রোববারের বৈঠকে।
একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।

অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। সেইসঙ্গে তিনি তার সুস্বাস্থ্য ও শান্তি কামনা করে বাংলাদেশ সরকার ও জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
৬ ঘণ্টা আগে
ফেরত আসা কর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় আইনি সহায়তার পাশাপাশি তাদের অভিযোগ যথাযথভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘বিষয়টি না লুকিয়ে বলতে চাই— এই ভালভ কেন কাজ করছে না, তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ২ নম্বর ইউনিটের ভালভ ১ নম্বর ইউনিটে প্রতিস্থাপন (রিপ্লেস) করব। অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক
৮ ঘণ্টা আগে
দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টে’র নামে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা ‘সংগ্রহ ও আত্মসাতে’র অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৯ ঘণ্টা আগে