রাজশাহীতে মা-ছেলেসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীর কাটাখালীতে মা ও ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এসময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে র‍্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন— রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার শিরোইল এলাকার এনায়েত খাঁ’র ছেলে আশাদ খাঁ (২১), কাটাখালীর মিরকামারী পশ্চিমপাড়ার মৃত পালু মণ্ডলের ছেলে মেহেদী হাসান (২৪) ও তার মা সাবিনা বেগম (৪০)।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, শনিবার (৪ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, রাজশাহী নগরীর কাটাখালী এলাকায় জেসমিন ওরফে বিবিজান নামের এক নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে গাঁজার চালান এনে রাজশাহী মহানগরীতে বিক্রি করে আসছিলেন। তিনি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে গাঁজা পরিবহন, বিক্রয় ও লেনদেন পরিচালনা করতেন। র‍্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে। অভিযানের সময় গ্রেপ্তার তিনজনের বাড়ি তল্লাশি করে তাদের শয়নকক্ষের খাটের নিচে কার্টনে অভিনব কায়দায় লুকানো গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা সীমান্ত এলাকা থেকে স্বল্প দামে গাঁজা কিনে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলায় বেশি দামে বিক্রি করতেন। উদ্ধার করা গাঁজার মালিক জেসমিন ওরফে বিবিজান বলে জানিয়েছে র‍্যাব। তার মাধ্যমেই এই তিনজন গাঁজা সরবরাহের কাজ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে