পিআর পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পিআর পদ্ধতিতে কে এমপি হবে সেটা ঠিক করবে আমির সাহেব বা মজলিসে শূরা। এমন পদ্ধতিতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা পিআর-পিআর করছে, তাদের সঙ্গে থাকা রাজনৈতিক দলের অনেকে আমি-ডামির নির্বাচনে অংশ নিয়েছে। তারা আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে বাতাস করেছে।’

তিনি বলেন, ‘পিআর মানে পার্মানেন্ট রেস্টলেসনেস। যেসব দেশে পিআর আছে সেখানে সবসময় অস্থিতিশীল পরিবেশ থাকে। এমন ব্যবস্থাকে আমরা আহ্বান জানাতে পারি না।’

বিএনপির এ নেতা বলেন, ‘জামায়াতের নেতৃত্বে কিছু দল কয়েকটি ইস্যুতে কর্মসূচি ঘোষণা করেছে। এটি রাজনৈতিক চর্চা। স্বাগত জানাই। মানুষ গ্রহণ করলে তারা ইশতেহারে উল্লেখ করে মানুষের রায় নিয়ে বাস্তবায়ন করবে। বিএনপিও ৩১ দফা নিয়ে মানুষের কাছে যাচ্ছে। যার মধ্য দিয়েই মহাকাব্যে পরিণত হয়েছে। তবে, গণতন্ত্রের আবহের মধ্যে জনগণকে বিভ্রান্ত করতে আন্দোলন করা উচিৎ হবে না। এমন আন্দোলনে ফ্যাসিবাদ পুনর্বাসন হতে পারে।

তিনি বলেন, ‘নির্বাচনকে বিলম্ব করতে, পারতপক্ষে বানচাল করতে যারা কাজ করছে, তাদের পক্ষে এই রাজনৈতিক দল কাজ করছে। নির্বাচন বানচাল হলে অগণতান্ত্রিক শক্তির উত্থান হবে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবাই যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা বাস্তবায়ন হয়েই যাচ্ছে। শুধু সংবিধান সংশোধনের দায়িত্ব আগামী নির্বাচিত সরকারের হাতে দিতে হবে। সাংবিধানিক আদেশ কে দেবে, তার জন্য বিচার বিভাগের পরামর্শ নেয়ার কথা বলেছি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে