মেয়েকে পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা, মা পুলিশ হেফাজতে

গোপালগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দশ দিন বয়সী নিজ শিশুকন্যাকে পানিতে ফেলে হত্যার পর ১৭ বছর বয়সী এক নারী আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বর্নি ইউনিয়নের মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট বাওড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর পশ্চিমপাড়া গ্রামের তাপস মণ্ডলের মেয়ে ছিল।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “বৃহস্পতিবার সন্ধ্যার পর ১০ দিন বয়সী মেয়েকে নিয়ে ওই কিশোরী গোপালপুরের পশ্চিমপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে বের হয়। পরে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে মধ্যপাড়া ঈদগাঁও খেয়াঘাট এলাকায় যায়।

“সেখানে বর্নি বাওড়ে সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেয়। তখন মাছ ধরতে যাওয়া কয়েকজন ব্যক্তি পানির মধ্যে ঝাঁপাঝাঁপি করতে দেখে নৌকা নিয়ে তাকে উদ্ধার করে। শিশু সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে ওই কিশোরী তখন উদ্ধারকারীদের জানান।”

পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে শিশুটিকে বাওড় থেকে মৃত অবস্থায় উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

ওসি জাহিদুল ইসলাম বলেন, “ওই কিশোরী কি কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত বলা যাবে।”

এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে