প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবি, এক শিশুর মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১৩: ১২
বৃহস্পতিবার তুরাগ নদে প্রতিমা বিসর্জনের সময় নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। ছবি: রাজনীতি ডটকম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শিশুর নাম অঙ্কিতা রানী (২)। সে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। নিখোঁজ অপর শিশু তন্ময় মনি দাশ (৭), একই এলাকার তাপশের ছেলে।

শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার হয়। এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে চাপাইর ব্রিজের পশ্চিম এ দুর্ঘটনা ঘটা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিমা বিসর্জন দেখতে অঙ্কিতা ও তন্ময় পরিবারের সঙ্গে একটি ছোট ইঞ্জিনচালিত নৌকায় উঠেছিল। নৌকাটি ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে অপর একটি বড় ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ছোট নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অন্যরা তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে পড়ে নিখোঁজ হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান বলেন, সকালে ডুবুরি দল ঘটনাস্থলে অভিযান চালায়।

টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের ইনচার্জ ইদ্রিস আলী জানান, শুক্রবার সকাল ৭টা থেকে উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল ১০টার দিকে অঙ্কিতা রানীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

২ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

২ দিন আগে

গণ অধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে: আমির হামজা

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।

৩ দিন আগে

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

৩ দিন আগে