রাজশাহীতে জে–৩০ আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব–১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ–২০২৫। আজ শনিবার বিকেলে বেলুন–ফেস্টুন উড়িয়ে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, “এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের সব আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী অত্যন্ত স্বাস্থ্যকর শহর, আর সেই নদীর তীরেই আমাদের টেনিস কোর্ট।”

তিনি আরও বলেন, “বহু বছর ধরে এই ভেন্যু আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয়ে আসছে। এ বছরেও অনেক দেশ থেকে খেলোয়াড়রা এসেছেন। আমরা আনন্দের সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি, সব খেলোয়াড় নিয়ম মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবেন।”

টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারী ও টেনিসপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং ও অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন অনূর্ধ্ব–১৮ টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন।

আগামী ১০ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

১৫ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১৭ ঘণ্টা আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১৮ ঘণ্টা আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১৯ ঘণ্টা আগে