চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে টুকুর জিডি

টাঙ্গাইল প্রতিনিধি
সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল সদর আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ভাঙিয়ে চাঁদা দাবি করায় চাঁদাবাজের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর থানায় চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিজেই জিডি করেছেন সুলতান সালাউদ্দিন টুকু।

সদর থানার ওসি তানবীর আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, টাঙ্গাইল পৌর এলাকার জালালউদ্দীন চাকলাদারের হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বিদেশি নম্বর থেকে সুলতান সালাউদ্দিন টুকুর নামে টাকা দাবি করা হয়। বিষয়টি তার নজরে আসার পর তিনি চাঁদাবাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেন। একই ঘটনায় জালালউদ্দীনও একটি সাধারণ ডায়েরি করেছেন।

তিনি আরও বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। বিদেশি একটি নাম্বার থেকে চাঁদা দাবি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে।

ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, ২৮ সেপ্টেম্বর গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা পরিচয়ে এক ব্যক্তি ভোর রাতের দিকে সুলতান সালাউদ্দিন টুকুর আত্মীয়ের ক্ষতি করেছি- এমন কথা জানিয়ে টাকা দাবি করে।

এ বিষয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমি সবসময় চাঁদাবাজদের বিরুদ্ধে জোরালো ভূমিকা গ্রহণ করে আসছি। টাঙ্গাইল থেকে চাঁদাবাজ নির্মূলে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, এর আগেও টাঙ্গাইলে বেনামি চিঠিসহ নানাভাবে চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

টাকা নিয়ে বিরোধে বন্ধুকে ‘হত্যা’, লাশ মাটিচাপা দিয়ে সিমেন্ট ঢালাই

আটক মাসুমকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে তদন্তসংশ্লিষ্টরা বলছেন, ৮ সেপ্টেম্বর পাওনা টাকার চেক আনতে মাসুমের কারখানায় যান ওয়াসিম রনি। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম ওয়াসিমের মাথায় ঘুষি মারলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে ভয় পেয়ে মাসুম বন্ধুকে হত্যা করে লাশ মাট

৮ ঘণ্টা আগে

রেললাইনে শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল প্রৌঢ়ের

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, জুমার নামাজ শেষে এক ব্যক্তি দুই শিশুকে সঙ্গে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়।

৯ ঘণ্টা আগে

দৌলতপুরে ফুঁসছে পদ্মা, ৫০ হাজার মানুষ পানিবন্দি

পদ্মা নদীর পানি বাড়তে থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে পড়ায় দুই ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের জন্য

১০ ঘণ্টা আগে

অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে আটক ৭০ বিদেশি নাগরিক

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৭০ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস। পুলিশ বলছে, এসব বিদেশি নাগরিক অনলাইন প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

১৫ ঘণ্টা আগে
Advertisement