প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার, শর্ত আরোপ করে অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া বন্ধসহ নানা দাবিতে চট্টগ্রামের ফৌজদারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত এবং ওএসডি হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রায় ৩ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়। মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন চাকরিচ্যুতরা।
পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে অবরোধ শুরু করেন। এতে শত শত কর্মকর্তা অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।
অবরোধকারীরা অভিযোগ করেন, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় ৪০০ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার সকাল থেকেই মানববন্ধন ও অবরোধ কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়।
ভুক্তভোগী কর্মকর্তা সাঈদুল ইসলাম জানান, ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা বর্তমানে সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে আর ধৈর্য ধারণের সুযোগ নেই। চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ মোট ৬ দফা দাবির কথা আমরা দীর্ঘদিন ধরে তুলে ধরছি। কিন্তু দুঃখজনকভাবে সেই দাবিগুলো আজও মানা হয়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা সীতাকুণ্ড থানাধীন ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার বিষয়টি অবগত হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও সীতাকুণ্ড মডেল থানা অফিসার ইনচার্জ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করেন।
আন্দোলনকারীরা ফৌজদারহাট এলাকার অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে সকলকে সহযোগিতা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
২ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৩ দিন আগে
শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৩ দিন আগে