রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রাজশাহী নগরীর একটি ভাড়া বাসা থেকে হেলেনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা রেললাইনের পাশের বস্তির ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দেশে আওয়ামী লীগ ও স্বৈরাচারের প্রেতাত্মারা সবাই এখন বিএনপি হয়ে গেছে বলে মন্তব্য করে জাতীয় ফুটবলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারিনি, পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি। কারণ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রত
রাজধানীর ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট।
নিহত রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। অভিযোগ রয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু ও তার লোকজন।
স্থানীয়রা জানান, আব্দুর রউফ বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ঋণের টাকা পরিশোধ করতে বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন তিনি। এ নিয়ে স্ত্রী হাফিজার সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে হাফিজা বুধবার বাবার বাড়ি চলে যান। এরপর শুক্রবার ভোরে দুই সন্তানকে বিষপান করান আব্দুর রউফ। পরে তিনি নিজেও বিষপান করেন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর ভারতের মাওলানা আব্দুস সাত্তার সাহেবের (নিজামুদ্দিন) আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। বয়ানটি বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।
দীর্ঘ ৭ বছর ৯ মাস পর কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার অনুমতি পেলেন জেলেরা। হাইকোর্টের আদেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শর্তসাপেক্ষে এ অনুমতি দেওয়া হয়েছে। এক্ষেত্রে ৫টি শর্ত দিয়েছে ।
রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনে ডিউটির জন্য রেলওয়ের ওই গার্ড এবং অ্যাটেনডেন্টরা স্টেশনে আসেন। তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে রেলওয়ে থানায় নিয়ে যান। পরে থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।
তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, নয়ন ও আমির মাঝরাতে স্থানীয় এক বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করছিলেন। গৃহস্থ টের পেয়ে গেলে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের দুজনকে ঘেরাও করে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়।
ড. আসাদুজ্জামান রিপন বলেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। কথায় কথায় বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে এখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন? গুমের রানী, খুনের রানী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মোন্তাকিম বিল্লাহ হাতিটির ময়নাতদন্ত করেছেন। মৃত্যুর কারণ জানতে হাতিটির বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আবারও জানিয়েছেন, যতদিন ‘ডেভিল’ থাকবে ততদিন ‘হান্ট’ চলবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহও ফেসবুক পোস্টে কাশেমের মৃত্যুর খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত কাশেম শহিদ হয়ে গেছেন। প্রতিবিপ্লবের প্রথম শহিদ আমার এই ভাই।
ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
পিকনিকের খাবার খেয়ে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের থানাপাড়া সোয়ালোজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে অন্তত ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, ফুড পয়জনিংয়ের শিকার হয়েছেন তারা।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।