অপারেশন ডেভিল হান্ট

রাজশাহীতে আওয়ামী লীগ-যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহীর বিভিন্ন উপজেলা ও নগরীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার রাজশাহী জেলা ও মহানগর পুলিশের পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নগরীর মতিহার থানার ডাঁশমারীর আব্দুল হামিদের ছেলে অভি (২৭), কাজলা এলাকার আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩০), বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মৃত দীন মোহাম্মদের ছেলে শামীম বাপ্পী (৪৮) ও চন্দ্রিমা থানার নিউ কলোনী হাজরা পুকুরের মৃত রফিক উদ্দিনের ছেলে জাকির (৪০)। এদের মধ্যে অভি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমীর আলী হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও অন্যরা আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মী।

জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তাররা হলেন- রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি নাইম ইসলাম (২৯), সাবেক সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত (৪২), চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল হান্নান (৬০), গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর মালেক (৫২), বাগমারা উপজেলা কৃষক লীগের অর্থ সম্পাদক জালাল উদ্দীন (২৯), আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ (৫০), আওয়ামী লীগ কর্মী আলেক গাজী (৪৫), জাহিদুল ইসলাম (৪০), মোশাররফ হোসেন (২৫) ও শহিদুল ইসলাম (৪৮)।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে জেলায় গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এদিকে, মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় রাজশাহী নগরীতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে