Ad

মাঠের রাজনীতি

বিরামপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

২০ ফেব্রুয়ারি ২০২৫

দিনাজপুরের বিরামপুরে অপারেশন ডেভিল হান্টে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান খায়রুল আলম রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২২ সালে সংঘটিত এক হত্যাকাণ্ডের মামলার আসামি তিনি।

বিরামপুর আ. লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

‘কুয়েটে হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয়’

১৯ ফেব্রুয়ারি ২০২৫

তিনি আরও বলেন, মঙ্গলবারের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে- ছাত্রদলের ছেলেরা হেটে যাচ্ছে, অপরদিকে ওরা মিছিল নিয়ে আসছে। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক দেখিয়ে দিচ্ছে ছাত্রদলের ছেলেরা যাচ্ছে এবং তার উস্কানিতে ছাত্রদলের ছেলেদের তারা ধরেছে এবং পরবর্তী প্রেক্ষা

‘কুয়েটে হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয়’

শার্শায় ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

১৯ ফেব্রুয়ারি ২০২৫

আটকরা হলেন- জেলার ঝিকরগাছা উপজেলার কলাগাছি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হৃদয় হোসেন (২৪), একই গ্রামের শফিক হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৮), তরিকুল ইসলাম (২৫) ও ইসলামপুর গ্রামের রাব্বেল (২৩)।

শার্শায় ছুরিকাঘাত করে ৮ লাখ টাকা ছিনতাই, আটক ৪

টাঙ্গাইলে সড়কে ঝরল ২ প্রাণ

১৯ ফেব্রুয়ারি ২০২৫

জানা গেছে, বুধবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পিকআপ সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রাশেদ (৩৪) মারা যায়। তিনি বগুড়ার শাহজাহানপুর উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

টাঙ্গাইলে সড়কে ঝরল ২ প্রাণ

রাজশাহীতে ফের সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

১৯ ফেব্রুয়ারি ২০২৫

আলু সংরক্ষণের হিমাগারগুলোতে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারও সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষকেরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এবার জেলার পবা উপজেলার বায়া এলাকায় সরকার কোল্ড স্টোরেজের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়। সড়কে আলু ফেলে বিক্ষোভ করায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

রাজশাহীতে ফের সড়কে আলু ফেলে কৃষকদের বিক্ষোভ

রাজশাহীতে রাতে অন্যের স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা

১৯ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে অন্যের স্ত্রীর ঘরে সোহেল রানা নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) 'রাত্রীযাপনকালে' পেয়ে লাঠিপেটা করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর মতিহার থানাধীন সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গভীর রাতে এই এএসআইকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

রাজশাহীতে রাতে অন্যের স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা

ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রশিবিরের অভিযোগ

১৯ ফেব্রুয়ারি ২০২৫

‘শিবির কোপানো জায়েজ ছিল, আছে, থাকবে, ইনশাল্লাহ’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতার দেওয়া এমন পোস্টের প্রতিবাদ জানিয়ে তাকে আইনের আওতায় আনতে থানায় অভিযোগ জানিয়েছে ছাত্রশিবির।

ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে ছাত্রশিবিরের অভিযোগ

পার্ক থেকে সাবেক এমপি মিয়াজী আটক

১৯ ফেব্রুয়ারি ২০২৫

ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা মেজর জেনারেল (অব.) সালাউদ্দিন মিয়াজী মঙ্গলবার রাতে যশোর থেকে আটক হয়েছেন। এ সময় তাঁর শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেয় আইন-শৃঙ্খলা বাহিনী।

পার্ক থেকে সাবেক এমপি মিয়াজী আটক

নতুন শহীদ মিনার পেয়ে খুশি ওরা

১৮ ফেব্রুয়ারি ২০২৫

নবনির্মিত এই শহীদ মিনারের উদ্বোধন করেন বাগেরহাটের সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার বাগেরহাট ইব্রাহিম খলিল মুহিত। এ সময় মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রমেন্দ্র নাথ বিশ্বাস ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাসেল মোল্লা।

নতুন শহীদ মিনার পেয়ে খুশি ওরা

আ.লীগের হরতালের সমর্থনে নেত্রকোনায় 'নিষিদ্ধ' ছাত্রলীগের মিছিল

১৮ ফেব্রুয়ারি ২০২৫

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে নেত্রকোনার পূর্বধলায় মশাল মিছিল করেছে নিষিদ্ধঘোষিত৷ ছাত্র সংগঠন ছাত্রলীগ।

আ.লীগের হরতালের সমর্থনে নেত্রকোনায় 'নিষিদ্ধ' ছাত্রলীগের মিছিল

মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ২৬ রাবার শ্রমিক

১৮ ফেব্রুয়ারি ২০২৫

রোববার (১৬ ফেব্রুয়ারি) ভোরে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরং ঝিরি এলাকা থেকে রবার বাগানে কর্মরত ২৬ জন শ্রমিককে অপহরণ করে সশস্ত্র সন্ত্রাসীরা। তাদের মুক্তি দিতে বিভিন্ন সময়ে বিভিন্ন মোবাইলে ফোন করে মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। পরে বিপুল পরিমাণ মুক্তিপণ দেওয়ার পর অপহৃত শ্রমিকদের ছে

মুক্তিপণে ছাড়া পেল অপহৃত ২৬ রাবার শ্রমিক

মোহনগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি রয়েল কারাগারে

১৮ ফেব্রুয়ারি ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি মো. ইজাজুল হক রয়েলকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মোহনগঞ্জ যুবলীগের সাবেক সভাপতি রয়েল কারাগারে

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, ঝরল ৫ প্রাণ

১৭ ফেব্রুয়ারি ২০২৫

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কা, ঝরল ৫ প্রাণ

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু , মেয়ে লাইফ সাপোর্টে

১৭ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী আব্দুল জব্বার (৫২) ও স্ত্রী রুমা খানম (৪০) নিহত হয়েছেন এবং তাদের মেয়ে জুঁই আক্তার (১৪) আহত হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে মাতুয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে।

পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু , মেয়ে লাইফ সাপোর্টে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

১৭ ফেব্রুয়ারি ২০২৫

ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এক্সপ্রেসওয়ের কামাড়াখোলা এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ৫ গাড়ির সংঘর্ষ, আহত ২০

লামায় ২২ রাবার শ্রমিককে অপহরণ

১৬ ফেব্রুয়ারি ২০২৫

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ আসেনি। তবে অপহরণের খবর পেয়ে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও সেনাবাহিনীর সদস্যরা অপহৃতদের উদ্ধারে অভিযান শুরু করেছে।

লামায় ২২ রাবার শ্রমিককে অপহরণ

রাজশাহীতে বৈষম্যবিরোধীদের কমিটিকে ‘ভুয়া’ দাবি করে সড়ক অবরোধ

১৬ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত মহানগর ও জেলা কমিটিকে 'ভুয়া' উল্লেখ করে তা বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ রোববার দুপুর ১২টার দিকে নগরীর তালাইমারি মোড়ে এ কর্মসূচি পালন করেন তারা।

রাজশাহীতে বৈষম্যবিরোধীদের কমিটিকে ‘ভুয়া’ দাবি করে সড়ক অবরোধ