২ মেয়েকে নিয়ে বিষপান, প্রাণ গেল বাবাসহ ৩ জনেরই

হবিগঞ্জ প্রতিনিধি
বিষপান করা তিনজনকে হাসপাতালে নিয়ে গেলেও তাদের কাউকেই বাঁচানো যায়নি। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে দুই সন্তানসহ নিয়ে বিষপান করে আত্মহনন করেছেন এক বাবা। ঋণের চাপ থেকে মুক্তি পেতে বাড়ি বিক্রি নিয়ে স্ত্রীর সঙ্গে কলহ চলছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে চুনারুঘাট উপজেলার আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তিনজন হলেন— আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩০) এবং তার দুই মেয়ে আয়েশা আক্তার (৩) ও খাদিজা আক্তার (৫)।

স্থানীয়রা জানান, আব্দুর রউফ বি‌ভিন্নভা‌বে ঋণগ্রস্ত হ‌য়ে পড়েন। ঋণের টাকা প‌রি‌শোধ কর‌তে বাড়ি বি‌ক্রি কর‌তে চেয়েছিলেন তিনি। এ নিয়ে স্ত্রী হাফিজার সঙ্গে তার ঝগড়া হয়। এর জের ধরে হাফিজা বুধবার বাবার বাড়ি চলে যান। এরপর শুক্রবার ভোরে দুই সন্তানকে বিষপান করান আব্দুর রউফ। পরে তিনি নিজেও বিষপান করেন।

বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সকালেই আয়েশা ও খাদিজার মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যু হয় রউফের।

হ‌বিগঞ্জ সদর হাসপাতালের মে‌ডি‌কেল অফিসার ডা. মো. সাফাউত ইসলাম বলেন, এক বাবা ও তার দুই সন্তানকে হাসপাতালে নিয়ে আনা হয়েছিল। তিনজনই বিষপান করেছিলেন। তাদের কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. স‌ফিকুল ইসলাম বল‌েন, দুই শিশুসহ এক বাবা বিষপানে মারা গে‌ছেন। তাদের মরদেহ সদর হাসপাতা‌লে মর্গে রাখা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে