সেনা সদস্যকে মারধর : রাজশাহী রেলওয়ের তিন কর্মচারী গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহী রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর এক সদস্যকে মারধরের অভিযোগে পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজশাহী রেলস্টেশন থেকে তাদের আটক করে সেনাবাহিনীর একটি দল। পরে তাদের বিরুদ্ধে রাজশাহী রেলওয়ে থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার তিনজন হলেন- ঢাকা-রাজশাহী রুটের সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের গার্ড আতিকুর রহমান, অ্যাটেনডেন্ট মনছেহার আলী ও মো. মনির।

সূত্রে জানা গেছে, ঢাকায় কর্মরত এক সেনা সদস্য বুধবার সিল্কসিটি ট্রেনে রাজশাহীতে আসছিলেন। ট্রেনের বগিতে কথা কাটাকাটির একপর্যায়ে অ্যাটেনডেন্টসহ রেলের অন্য সদস্যরা তাকে মারধর করেন। পরে ট্রেনটি রাজশাহী আসার পর প্ল্যাটফর্মে নেমে আবার ওই সেনাসদস্যকে এলোপাতাড়ি মারধর করা হয়। এরপর রেলওয়ের ওই কর্মীরা চলে যান। খবর পেয়ে রাতেই রাজশাহী রেলস্টেশন থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেনাবাহিনী। তারপর বৃহস্পতিবার সেনা সদস্যরা রাজশাহী স্টেশনে অভিযান চালায় এবং সিল্কসিটি ট্রেনের ওই তিন সদস্যকে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় নিয়ে যায়। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দায়ের করা হয়।

রাজশাহী রেলস্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকালে বনলতা এক্সপ্রেস ট্রেনে ডিউটির জন্য রেলওয়ের ওই গার্ড এবং অ্যাটেনডেন্টরা স্টেশনে আসেন। তখন সেনাবাহিনীর সদস্যরা তাদের আটক করে রেলওয়ে থানায় নিয়ে যান। পরে থানায় মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে বলে শুনেছি।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘সেনাসদস্যকে মারধরের ঘটনায় পশ্চিমাঞ্চল রেলওেয়ের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। পরে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে