ভোলা প্রতিনিধি

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়েছে দুই তরুণ নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা দুজনেই ‘পেশাদার গরু চোর’। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন— নয়ন (৩০) ও আমির হোসেন (২৭)।
তজুমদ্দিন থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস বলেন, নয়ন ও আমির মাঝরাতে স্থানীয় এক বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরির চেষ্টা করছিলেন। গৃহস্থ টের পেয়ে গেলে চিৎকার করতে থাকেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে তাদের দুজনকে ঘেরাও করে বেধড়ক মারধর করেন। একপর্যায়ে সেখানেই তাদের দুজনের মৃত্যু হয়।
এসআই আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ ভোর পৌনে ৪টার দিকে ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখাানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নয়ন ও আমিরের মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।
১২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
১ দিন আগে
ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।
১ দিন আগে
এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।
১ দিন আগে