বরগুনায় বাসচাপায় নানা-নাতিসহ নিহত ৩

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলায় ইউনিক পরিবহনের বাসের চাপায় তিন চাকার যানবাহনে থাকা নানা-নাতি ও এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন।

নিহতরা হলেন-উপজেলার বাইনবুনিয়া গ্রামের আতাহার গাজী (৬০) ও তার নাতি চাওড়া লোদা গ্রামের হিমু আকনের ছেলে আদিব (৭) এবং গুলিশাখালী ইউনিয়নের ডালাচালা গ্রামের শহীদুল ইসলাম (৫৫)।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর পৌনে ২টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া রহমান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস রহমান ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা তিন চাকার একটি যানবাহন ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিন চাকার গাড়িটি সড়কের পাশে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী শহীদুল নিহত হন। এসময় আহত হন তিন চাকার গাড়িতে থাকা নানা-নাতিসহ তিনজন। এ অবস্থায় তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান শিশু আদিবকে মৃত ঘোষণা করেন। পরে বরিশাল নেওয়ার পথে আদিবের নানা আতাহার গাজী মারা যান। এ ঘটনায় আহত মনির সিকদারকে (৪০) বরিশালে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ ঘাতক বাসটি ডাক্তারবাড়ি স্ট্যান্ড থেকে আটক করেছে। কিন্তু চালক ও হেল্পার পালিয়েছেন।

নিহত আতাহার গাজীর মেয়ে সালমা বলেন, বাবা ভাগিনাকে নিয়ে আমার বোনের বাড়ি যাচ্ছিলেন। কিন্তু পথেই তারা দুর্ঘটনার শিকার হলেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, স্বজনদের দাবির পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে