বগুড়া প্রতিনিধি

বগুড়ার সোনাতলা উপজেলায় বিএনপি নেতা ও তার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা রাশেদুল হাসান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ খবরে ওই হামলাকারী বিএনপি নেতা ও তার সহযোগীদের কয়েকটি বাড়ি ভাঙচুর করেছেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুনার রশিদ জানান, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।
নিহত রাশেদুল সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন যুবদলের সদস্য। অভিযোগ রয়েছে, গত ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় পাকুল্লা বাজারে রাশেদুলের ওপর হামলা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান বাটালু ও তার লোকজন।
রাশেদের স্বজনদের অভিযোগ, কয়েকমাস ধরে সোনাতলার পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদকে কেন্দ্র করে স্থানীয় দুপক্ষের বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি বিকেলে রাশেদ বগুড়া শিবগঞ্জে বন্ধু বিয়ের অনুষ্ঠান থেকে ফিরছিলেন। পথে পাকুল্লা বাজারে বিদ্যালয়ের সভাপতি পদপ্রার্থী জাহাঙ্গীর আলমের অনুসারী ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বাটুলের নেতৃত্বে দুর্বৃত্তরা ভারী বস্তু দিয়ে পিটিয়ে তাকে গুরুতর জখম করে।
আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল তাকে। শুক্রবার সন্ধ্যায় তিনি মারা গেছেন।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবি বলেন, স্কুলের কমিটি নিয়ে উত্তেজনা চলছিল কয়েক দিন ধরে। এর জের ধরেই রাশেদের ওপর হামলা হয়। সাত দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবরে তার পক্ষের লোকজন বাটালু (হান্নান) ও তার লোকজনের চার-পাঁচটি বাড়ি ভাঙচুর করেছে।
রাশেদের মৃত্যু বা বাটালু ও অন্যদের ঘরবাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বা অভিযোগ দেয়নি।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৩ দিন আগে