ফ্যাসিস্ট আ.লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে: ড. আসাদুজ্জামান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘শেখ হাসিনার দল আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগের কারোরই জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না।’

বুধবার (১২ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির কাউন্সিল উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, জার্মানিতে যেমন নাৎসিবাদী হিটলারের রাজনীতি নিষিদ্ধ, তেমনিভাবে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে। কথায় কথায় বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তাহলে এখনো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন না কেন? গুমের রানী, খুনের রানী শেখ হাসিনার রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করা হলে, এদেশে আরেকটি বিপ্লব হবে।

কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, গত ১৬টি বছর আওয়ামী লীগ তাদের দুঃশাসনকে বহাল রাখার জন্য, বিরোধী মতকে দমন করার জন্য আয়নাঘরের টর্চার সেল বানিয়েছে। আজ তা উন্মোচিত হচ্ছে। এই আইয়ামে জাহেলিয়াত আওয়ামী লীগ, তাদের কারোরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ঠাঁই হবে না। যদি তাদের দোসরদেরও কেউ আশ্রয়-প্রশ্রয় দিতে চায়, বাংলাদেশের জনগণ তাদেরকেও উৎখাত করবে। তাদের বিরুদ্ধেও লড়াই হবে। কোনো ফ্যাসিস্টের সহযোগীকে আমরা বাংলাদেশে ঠাঁই দেব না।

তিনি বলেন, গত ১৬ বছরে একটি বিশেষ পরিস্থিতির কারণে দলকে পুনর্গঠিত করা সম্ভব হয়নি। এখন পরিস্থিতির বদল হয়েছে। মানুষ যেই স্বপ্ন দেখছে বাংলাদেশকে নিয়ে, সেই স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্ব দেওয়ার জন্য একটি উপযোগী দল দরকার। একটি দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব দরকার। সেই দায়িত্বশীল দলের কিছু দায়িত্বশীল নেতা দরকার। একেবারে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত।

‘৫ আগস্ট এর গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে দুটি চ্যালেঞ্জ এসেছে’-মন্তব্য করে আসাদুজ্জামান বলেন, এর একটি হলো- বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে সম্ভাবনা, সেটি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। আরেকটি হলো- ৫ আগস্টের গণঅভ্যুত্থানের স্পিডকে যারা ম্লান করে দিতে চায় তাদের ষড়যন্ত্রকে রুখে দেওয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও আওয়ামী লীগের বর্ণচোরারা রয়ে গেছে, তারা যে কার কাঁধের ওপর ভর করে সেটাই দেখার বিষয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী।

সদস্য সচিব একে কিবরিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাদা মিয়া, কেন্দ্রীয় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ সাংগঠনিক সেলিমুজ্জামান সেলিম প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাটমোহরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ৮

আহতদের মধ্যে হরিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবলুর রহমান (৪৮), ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান (৪০), ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ (৫৭) এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহাত হোসেনের (২৫) নাম জানা গেছে।

১৪ ঘণ্টা আগে

পাচারের ‘নিরাপদ রুট’ নড়াইল মাদকে সয়লাব

স্থানীয়দের দাবি, দ্রুত অর্থ উপার্জনের আশায় অনেক নারীও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। বর্তমানে মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অবস্থা ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’র মতো হয়ে দাঁড়িয়েছে। আগের মতো রাতভর পুলিশি টহল বা মাদক পাচারের রুটে নিয়মিত চেকপোস্টও দেখা যায় না। ফলে জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঘটেছে।

১৭ ঘণ্টা আগে

লক্ষ্মীপুরে আহত আরেক বোনের মৃত্যু, মারা গেছে ঘাতকও

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও দুই মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গুরুতর আহত মেজো মেয়ে নাফিজা আক্তার ইকরা (১৭) চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। এ নিয়ে একই পরিবারের মা ও তিন মেয়ের সবাই মারা গেল। পরিবারে এখন বেঁচে আছে শুধু একমাত্র ছেলে।

১ দিন আগে

সাপাহার সীমান্তে শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

নওগাঁর সাপাহার সীমান্তের শূন্যরেখায় থাকা ৯ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধারণা করছে, পুশইনে ব্যর্থ হয়ে গতকাল বুধবার রাতের কোনো এক সময়ে তাদের ফিরিয়ে নেওয়া হয়েছে।

২ দিন আগে