প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া ও সকাল ৮টা ২০ মিনিটে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বুধবার ভোরে পদ্মা ও যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে গেলে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার পর থেকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪০ মিনিট থেকে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এসময় দৌলতদিয়া প্রান্তে ৬টি ফেরি নোঙর করে রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান বলেন, কুয়াশা কেটে গেলে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

আগামী ৮ জুন ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আশা করছেন, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে এবং সীমান্ত পরিস্থিতির উন্নতি ঘটবে।
১ দিন আগে
মোবাইল গেম, সামাজিক যোগাযোগমাধ্যমের আসক্তি ও মাদক থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে মেহেরপুরের গাংনী উপজেলায় তিন মাসব্যাপী ফুটবল বিতরণ কর্মসূচি শুরু করেছে বসুন্ধরা শুভসংঘ।
১ দিন আগে
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণীত সরকারি সহায়তার তালিকায় মৃত ব্যক্তি, প্রবাসী এবং কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট নন— এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় না থাকায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে হাওরাঞ্চলে।
১ দিন আগে
শনিবার (৬ জুন) ভোরে সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে