পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার পথে রওয়ানা হন আলামিন। ট্রাকটি মির্জাপুরের ওই ওভারব্রিজে উঠলে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে।
এলাকাবাসী জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কবিতা একটি পোশাক কারখানায় কাজ করতেন। সুজন মিয়া পেশায় মেকানিক। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুজন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কবিতাকে
বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ তথ্যের ভিত্তিতে শার্শার পাঁচভূলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি করে ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় ইছাহাক ও মজিদকে তাদে
সৈকতসংলগ্ন সড়ক নির্মাণে ঢেউয়ের আঘাত থেকে সংরক্ষণের ব্যবস্থা না নেওয়ায় সড়কটি ভেঙে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে সড়ক নির্মাণে নিম্নমানের কাজসহ নানা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩০ মে) ভোরে হরিণখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩ ও ১৪/২ নম্বর পোল্ডারের অন্তত পাঁচটি স্থানের প্রায় ৩০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। এতে যেকোনো সময় সম্পূর্ণ বাঁধটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুড়ে জানালার কাচ ভাঙচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাইভিউ বাসভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো বলছে, পুটখালী গ্রামের মৃত বুদো শিকদারের ছেলে নাসির উদ্দিন গড়ে তুলেছিলেন উটের খামার। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কারণে এলাকাবাসীর কাছে তিনি ‘গোল্ড নাসির’ হিসেবে পরিচিত। সে কারণে উটের মতো দামি ও আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমধর্মী পশুর খ
রাজশাহীতে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নামে ২০১০ সালে পাঁচ লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডিআর) খোলা হয়েছিল কৃষি বাংক স্থানীয় শাখায়। তৎকালীন যাঁরা স্থায়ী আমানত খুলেছিলেন, তাঁদের বিরুদ্ধে আমানত ভেঙে সব টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠে।
অবরুদ্ধের প্রতিবাদ জানিয়ে এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে বিভিন্ন মহলে আবেদন করেছেন ভুক্তভোগী মার্কেট মালিকসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে বিজিবির দাবি, পাসপোর্টধারী ল্যাগেজ ব্যবসায়ীদের গতিরোধ করতেই তারা মার্কেটির সামনে বাঁশের ব্যারিকেড দিয়ে রেখেছেন।
বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লার শ্মশানের কাছাকাছি সড়কে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাহিন্দ্রায় থাকা যাত্রীরা ছিটকে সড়কে গিয়ে পড়েন। দুর্ঘটনাস
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) দেয়াল ধসে নিচে চাপা পড়ে রাফিউল্লাহ খান রাফি (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পানির লাইনের কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে এ অভিযান বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।
টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেচ্ছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠন ‘এসি আকরাম ফাউন্ডেশন’ এর যুবকরা। ফলে আসন্ন বর্ষায় ওই ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের ভোগান্তি লাঘব হবে।
জধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।
নেত্রকোণায় নাশকতার বিভিন্ন মামলায় সাংবাদিকদের জড়াচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা। সোমবার (২৬ মে) জেলার কেন্দুয়া থানায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা একটি নাশকতা মামলাতেও জিয়াউর রহমান নামের এক সাংবাদিককে ঘটনায় জড়িয়ে আসামি করা হয়।