খুলনা ব্যুরো

খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের পারে অবস্থিত গুরুত্বপূর্ণ বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। তবে বাঁধটি এখনো পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়নি। ফলে লোকালয়ে পানি প্রবেশ করেনি।
শুক্রবার (৩০ মে) ভোরে হরিণখোলা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১৩ ও ১৪/২ নম্বর পোল্ডারের অন্তত পাঁচটি স্থানের প্রায় ৩০০ মিটার অংশ নদীতে ধসে পড়ে। এতে যেকোনো সময় সম্পূর্ণ বাঁধটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদসহ কয়রা উপজেলা সদরের প্রায় ১৫ হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে স্বাভাবিক জোয়ারের চেয়ে প্রায় চার ফুট বেশি উচ্চতার জোয়ার দেখা দেয়। পরদিন ভোরে ভাটার টানে পানি নামতে শুরু করলে হঠাৎ করে বাঁধে ফাটল ও ধস দেখা দেয়। পাউবোর দেওয়া জিও ব্যাগ ও মাটির খণ্ডসহ বাঁধের অংশ মুহূর্তের মধ্যেই নদীতে বিলীন হয়ে যায়।
হরিণখোলা গ্রামের মোস্তাফিজ শেখ বলেন, "আমরা স্থানীয়রা নিজেরা মাটি কেটে বাঁধ রক্ষা করছি। সরকার ব্যবস্থা না নিলে এলাকা বাসযোগ্য থাকবে না। বাঁধ রক্ষার দায়িত্ব যাদের, তারা সময়মতো এগোয় না, বিপদে পড়ে মরতে হয় আমাদের মতো গরিব মানুষদের।"
হাফিজুল মোল্লা নামে আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “মাত্র সাড়ে তিন বছর আগে নির্মিত বাঁধে এখন ধস নামছে। ওপরে ও দুই পাশে মাটি দেওয়া হলেও ভেতরে শুধু বালু দেওয়া হয়েছে। এভাবে বাঁধ টিকবে কীভাবে? পাকা ব্লক না দিলে প্রতিবার জোয়ারেই বিপদ।”
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০২১ সালে নির্মিত এই বাঁধটি একসময় কয়রার সবচেয়ে মজবুত বাঁধ হিসেবে পরিচিত ছিল বলে জানান গোবরা গ্রামের স্কুলশিক্ষক বিল্লাল হোসেন। তিনি বলেন, “এখানে প্রকল্প বড় হলেও কাজের মান ছিল নিম্নমানের। আজ (শুক্রবার) সকাল থেকেই ভাঙনের পরিধি বাড়ছে। এভাবে চলতে থাকলে পুরো এলাকাই নদীগর্ভে হারিয়ে যাবে।”
ভাঙনকবলিত এলাকাটি পরিদর্শনে গিয়ে দেখা গেছে, ধসে পড়া জায়গাগুলোর মাটি সরে গিয়ে ভেতরের বালু বের হয়ে গেছে। স্রোতের কারণে সেই বালুও ধুয়ে যাচ্ছে। নদীর পানির গতিপথ পরিবর্তন হয়ে বাঁধের গায়ে আরও বেশি আঘাত হানছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে মাটি ও জিও ব্যাগ ব্যবহার করে ভাঙন ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, “নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ার দেখা দেয়। হরিণখোলায় ধস ও চৌকুনিতে উপচে পানি প্রবেশ করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উপসহকারী প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আপাতত জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। স্থায়ী সমাধানের জন্য শিগগিরই ঠিকাদার নিয়োগ দিয়ে বাঁধ সংস্কার শুরু হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, বিচারিক কার্যক্রম চলার সময় এজলাসে হইচই শুরু হয়। এ সময় বিচারক সুজন মিয়া বারবার সবাইকে শান্ত হতে বলেন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে তিনি ক্ষুব্ধ হয়ে আদালত কক্ষের পেছনের বেঞ্চে কথা বলতে থাকা কয়েকজন আইনজীবীকে লক্ষ্য করে কাঁচের পেপারওয়েট ছুড়ে মারেন। পেপারওয়েটটি সরাসরি প্রশিক
১ দিন আগে
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে সকাল ৯টায় বিপৎসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নতুন করে পানি বৃদ্ধির শঙ্কা নেই। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পানি বিপদসীমার আরও নিচে নেমে যাবে বলে আশা করা হচ্ছে।
১ দিন আগে
সোমবার (২১ জুলাই) ১৬১ নম্বর রাজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, গাছটি একতলা পুরোনো ভবনের ছাদের ওপর ঝুঁকে আছে। দুর্ঘটনার আশঙ্কায় ভবনের শ্রেণিকক্ষগুলো প্রায় পাঁচ মাস ধরে বন্ধ রাখা হয়েছে।
২ দিন আগে
পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল বেলায় হাসিনা বেগম লোহার মই বেয়ে ছাদে উঠছিল। মইটি আগে থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিল। ফলে বেয়ে উঠার সময় হাসিনা বিদ্যুৎস্পষ্ট হন। এই সময় তাকে বাঁচাতে গিয়ে তার ভাতিজি আশা খাতুন ও আশার মেয়ে মিম আক্তার মারা যান। পরে স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে।
৩ দিন আগে