শার্শা সীমান্তে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ আটক ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
যশোরের শার্শায় বিদেশি পিস্তলসহ দুজনকে আটক করেছে বিজিবি। ছবি: বিজিবি

যশোরের শার্শার পাঁচভূলোট সীমান্ত থেকে দুটি নাইন এমএম পিস্তল ও দুটি খালি ম্যাগজিনসহ দুই ‘অস্ত্র ব্যবসায়ী’কে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে বিজিবির অভিযানে অস্ত্রগুলোসহ দুজনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক দুজন হলেন— যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভূলোট গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. ইছাহাক (৪৫) ও একই এলাকার মৃত ইমাম আলীর ছেলে আব্দুল মজিদ (৪২)।

বিজিবি জানায়, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হয়ে বাংলাদেশে আসবে। এ তথ্যের ভিত্তিতে শার্শার পাঁচভূলোট গ্রামের ইছাহাক ও মজিদের বাড়িতে অভিযান চালিয়ে প্রত্যেকের বাড়ি থেকে এক একটি করে বিদেশি পিস্তল ও একটি করে ম্যাগজিন উদ্ধার করা হয়। এ সময় ইছাহাক ও মজিদকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়া বলেন, অবৈধভাবে অস্ত্র রাখার অভিযোগে তাদের দুজনকে আটক করে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে