মাহিন্দ্রা-বিআরটিসি বাস মুখোমুখি, বাবা-ছেলেসহ নিহত ৩

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২৫, ২১: ০১
বুধবার ঈশ্বরগঞ্জের দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি মাহিন্দ্রা (থ্রি হুইলার) দুমড়ে-মুচড়ে গেছে। এ দুর্ঘটনায় মাহিন্দ্রার যাত্রী বাবা-ছেলেসহ তিনজন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও সাতজন। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৮ মে) সন্ধ্যার দিকে মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ শ্মশানের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দুর্ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের পাইকুড়া গ্রামের আবদুস সোবহান (৫২) ও তার ছেলে সবুজ মিয়া (৩৫) এবং সদর ইউনিয়নের দড়ি পাঁচাশি গ্রামের আহাম্মদ উল্লাহ ফকিরের মেয়ে কোহিনুর বেগম (৩৭)।

স্থানীয়রা জানিয়েছেন, নিহতদের মধ্যে বাবা-ছেলে পেশায় স্যানিটারি মিস্ত্রি। আর কোহিনুর বেগম একটি ব্যাংকের কর্মী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জের দিকে যাচ্ছিল। ঈশ্বরগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ মহল্লার শ্মশানের কাছাকাছি সড়কে যানবাহন দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় মাহিন্দ্রায় থাকা যাত্রীরা ছিটকে সড়কে গিয়ে পড়েন। দুর্ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাস্থলে ছুটে যান। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে পুলিশ মরদেহ তিনটি থানায় নিয়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন— ঈশ্বরগঞ্জ উপজেলার চর হোসেনপুর গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী শিউলি আক্তার (২৭), আর্শপুর গ্রামের পিয়ার বক্সের ছেলে আব্দুল গণি (৭০), পাশের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে সাব্বির মিয়া (৩০) ও ভালুকা পৌর এলাকার আলতু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩০)। এর মধ্যে রফিকুল মাহিন্দ্রার চালক। আহত বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, দুর্ঘটনা তিনজনের প্রাণহানি ঘটেছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

স্কুলের বাথরুমে হাত-পা-মুখ বাঁধা ছাত্রী উদ্ধার, শরীরে ব্লেডের জখম

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি বলেন, বৃহস্পতিবার বেলা ২টায় স্কুল ছুটি হয়। সন্ধ্যা ৭টার দিকে বাথরুম থেকে শব্দ শুনতে পেয়ে নির্মাণ শ্রমিকেরা সেখানে যান। পরে তারা বাথরুমের দরজা ভেঙে ওই ছাত্রীকে উদ্ধার করেন।

২১ ঘণ্টা আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা: মহাসড়ক অবরোধের ২ ঘণ্টা পর প্রত্যাহার

বৃহস্পতিবার রাতে বন্দরের সালেহনগর এলাকায় ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ খুন হন। ৩৫ বছর বয়সী বুলবুল পাশের শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে। যে এলাকায় বুলবুলের ওপর হামলার ঘটনা ঘটে, সেটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

১ দিন আগে

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে