নোয়াখালীর হাতিয়া নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ হাসিনা খাতুন (২৫) নামে এক রোহিঙ্গা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিবিরহাট এলাকায় মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় ৬ দিন ধরে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে যাত্রী ও পণ্যবাহী নৌযানের চলাচল বন্ধ রয়েছে। মূল ভূখণ্ডের সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ থাকায় সেন্ট মার্টিনে খাদ্য ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে আবারও নগর ভবন ঘেরাও করে বিক্ষোভে নেমেছেন তার সমর্থকরা।
সিলেটের গোলাপগঞ্জের লক্ষণাবন্দ ইউনিয়নের ঢাকা দক্ষিণ বখতিয়ারঘাট এলাকায় ভারী বৃষ্টিতে টিলা ধসে পড়ে এক পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
বন বিভাগ জানায়, আগামী ৩ মাস কোনো বনজীবীকে সুন্দরবনে প্রবেশের অনুমতিপত্র (পাশ) দেওয়া হবে না। একইভাবে এ সময়ে কোনো পর্যটক সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। বিশেষ করে বর্ষাকালে সুন্দরবনের ২৫১ প্রজাতির মাছ ডিম ছাড়ে। এ সময় মাছ ধরা বন্ধ রাখলে প্রাকৃতিক মাছের সংখ্যা বৃদ্ধি পায়।
জানা যায়, শনিবার বরিশাল মহানগরীর ফকিরবাড়ি কালীবাড়ী রোডে জি এম কাদেরের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে জাতীয় পার্টি। সেই মিছিল থেকে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামায়াত এবং এনসিপিবিরোধী স্লোগান দেয় জাতীয় পার্টির নেতাকর্মী।
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেদের সহযোগিতায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হলেও এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নাটোরের সিংড়া উপজেলার উত্তর দমদমা এলাকায় ধর্ষণচেষ্টা মামলায় পান্না সরকার (৩৬) নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩১ মে) দুপুরে পুলিশ তাকে চালান দিলে এ আদেশ দেন আদালত। এর আগে শুক্রবার (৩০ মে) রাতে সেনাবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে তরুণীকে লাথি মারায় আকাশ চৌধুরীকে বহিষ্কার করেছে মহানগর জামায়াত। অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর মিরপুরের দারুসসালাম এলাকায় দুই যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতদের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ। তাদের বয়স হবে আনুমানিক ২০ থেকে ২৫। আজ শনিবার দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজশাহী কলেজ। দীর্ঘ ইতিহাস আর সমৃদ্ধ ঐতিহ্যের বাহক এই প্রতিষ্ঠানটিতে ছিল একটি নিজস্ব জাদুঘর, যা আজ এক শতাব্দীরও বেশি সময় ধরে পড়ে আছে তালাবদ্ধ অবস্থায়। অযত্ন, অবহেলা ও অবমূল্যায়নের নিদর্শন হয়ে, গৌরবময় অতীতের সাক্ষ্
চট্টগ্রামের আনোয়ারায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার (৩১ মে) সকাল ৯টার দিকে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর উপজেলায় গরুর হাটে সরকারি নির্ধারিত হারের বাইরে অতিরিক্ত ইজারা আদায়ে ইজারাদারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩০ মে) বিকালে মাইজপাড়া গরুর হাটে সেনাবাহিনীর নজরদারির পরে ভ্রমমাণ আদালত এই ব্যবস্থা নেন।
ফের ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে প্রবাসীর মাইক্রোবাসে নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গোড়াই হাইওয়ে থানার রেকারের চালক তুহিনকে গুলি করা হয়। ডাকাত দলের সদস্যরা প্রবাসী ও তাদের স্বজনদের নিকট থেকে টাকা, মোবাইল ফোন ও মালামাল নিয়ে পালিয়ে গেছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় উপজেলা রাঙ্গাবালীতে দুদিন ধরে চলছে টানা বৃষ্টিপাত। এর পাশাপাশি অমাবস্যার প্রভাবে জোয়ারের সময় অস্বাভাবিকভাবে নদ-নদীর পানি বেড়ে যায়। জলোচ্ছ্বাসের উচ্চতাও ছিল স্বাভাবিক সময়ের চেয়ে দুই থেকে তিন ফুট বেশি।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার পথে রওয়ানা হন আলামিন। ট্রাকটি মির্জাপুরের ওই ওভারব্রিজে উঠলে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে।