টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে এবার ট্রাকের চালক ও সহকারীর হাঁত-পা বেঁধে ট্রাকসহ ৬০ ড্রাম সয়াবিন তেল ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাকের চালক ও সহকারীর অভিযোগ, এ সময় তাদের মারধর করে আহত করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুরের একটি ওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। ট্রাকটির চালক ছিলেন নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে আলামিন, তার সহকারী একই এলাকার বাবু মিয়ার ছেলে টিটু।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের দুটি ট্রাক সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার পথে রওয়ানা হন আলামিন। ট্রাকটি মির্জাপুরের ওই ওভারব্রিজে উঠলে একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে।
এ সময় ছিনতাইকারী দলের সদস্যরা দ্রুত ট্রাকে উঠে চালক ও সহকারীর হাত-পা বেঁধে ট্রাকটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন। পরে তাদের মারধর করে ও অস্ত্রের ভয় দেখিয়ে ওভারব্রিজ থেকে বেশ দূরে ফেলে রেখে ট্রাক নিয়ে চলে যান।
ভোরে পুলিশের টহল দল আহত অবস্থায় ওই চালক ও তার সহকারীকে উদ্ধার করে ট্রাকের মালিককে ট্রাক ছিনতাই হয়ে যাওয়ার ঘটনা জানান।
ট্রাক মালিক সনি বলেন, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সয়াবিন তেলের ড্রাম লোড করে একসঙ্গে রওয়ানা হয় বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে। শুক্রবার ভোরের দিকে ট্রাকটি মির্জাপুরের একটি ওভারব্রিজের ওপর ছিনতাইকারী দলের কবলে পড়ে। চালক ও সহকারীকে ওভারব্রিজের ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে আহত অবস্থায় ফেলে রেখে ছিনতাইকারীরা ট্রাক ও সয়াবিন তেল নিয়ে পালিয়ে যায়।
ট্রকের মালিক জানান, ওই ট্রাকে ৬০টি ড্রামে ১১ হাজার ৪০০ কেজি সয়াবিন তেল রয়েছে। এই তেলের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাঅ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, ট্রাকের চালক ও সহকারীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ছিনতাইকারী দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।
২ দিন আগে
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
২ দিন আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
২ দিন আগে