রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের হানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজশাহী রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসন্ন ঈদুল আজহাকে ঘিরে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধে এ অভিযান বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা।

বুধবার দুপুর ১২টার দিকে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন এই অভিযান পরিচালনা করেন। এসময় রাজশাহী জেলা দুদকের উপ-সহকারী শারমিন আক্তার, মাহাবুবুর রহমান ও তানভীর আহমেদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

জানা যায়, দুদকের দলটি শুরুতে স্টেশন এলাকা পরিদর্শন করেন। তারা স্টেশন ম্যানেজার শহিদুল আলমসহ ট্রেনের টিকিট কাউন্টার, টিকিট চেকিং এর সাথে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। এছাড়াও নিরাপত্তা ও পরিচ্ছন্নতার সাথে সংশ্লিষ্টদের সাথেও কথা বলেন তারা। দুদকের কাছে টিকিট কালোবাজারিসহ বিভিন্ন অভিযোগ জমা রয়েছে এবং সেগুলোর বিষয়ে তদন্ত চলছে বলে জানান দুদক কর্মকর্তারা।

দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদকে ঘিরে টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি হচ্ছে এমন কিছু অভিযোগ ছিল আমাদের কাছে। তার প্রেক্ষিতে আমরা স্টেশন এলাকায় অভিযান চালিয়েছি। তবে অভিযানে টিকিট কালোবাজারির তেমন কোনো সত্যতা পাওয়া যায়নি। যেহেতু শতভাগ টিকিট অনলাইনে এবং ঢাকা থেকে মনিটরিং হচ্ছে সেক্ষেত্রে এখান থেকে চাইলেও কিছু করার থাকে না। তবুও আমরা সবাইকে সতর্ক করে এসেছি।

অভিযানের বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক শহিদুল আলম বলেন, ঈদ যাত্রায় ট্রেনের টিকিট যেন কালোবাজারি না হয়, কোনো রকম অনিয়ম-দুর্নীতি যেন না ঘটে সে বিষয়ে আমাদের অবগত করে গেছেন দুদক কর্মকর্তারা। আমাদের একটা বার্তা দিয়েছেন, যেন আগামীতে কোনো কিছু না ঘটে। আমরা আগে থেকেই এ ব্যাপারে সতর্ক।

আমাদের কাউন্টার থেকে ঈদের আগাম কোনো টিকিট দেওয়া হবে না। সবই অনলাইনে। শতভাগ টিকিট যেহেতু অনলাইনে তাই কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার ঈদের সময় আমরা যেভাবে সুনাম কুড়িয়েছি, সে বিষয়ে এবারও তৎপর থাকব। যাত্রীসেবার মানও ঠিক থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে