স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ওই নারীর মরদেহ উদ্ধারের পর থেকেই স্বামী পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবিতা আক্তার (২৫) ওই এলাকার সুজন মিয়ার (৪০) স্ত্রী। তাদের দুজনের বাড়িই নীলফামারি জেলায়।

এলাকাবাসী জানায়, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। কবিতা একটি পোশাক কারখানায় কাজ করতেন। সুজন মিয়া পেশায় মেকানিক। বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে সুজন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে কবিতাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যান।

প্রতিবেশীরা টের পেয়ে মির্জাপুর থানায় খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে কবিতার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শুক্রবার (৩০ মে) মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইউএনও কার্যালয় ঘেরাও, সাংবাদিকদের মারধরের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বুধবার (১২ আগস্ট) দুপুরের এ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া এবং ধারণ করা ছবি-ভিডিও মুছে ফেলার অভিযোগ উঠেছে।

২ দিন আগে

ঢামেক হাসপাতালে কিশোরীর মরদেহ রেখে পালালেন ২ ব্যক্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।

২ দিন আগে

বরিশালে আদালত চত্বরে বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

২ দিন আগে

ডেভিড ইমনের ৫ দিনের রিমান্ড, নতুন করে জিজ্ঞাসাবাদ

বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।

২ দিন আগে