চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, রাবি ছাত্র আহত

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাজ্জাদ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। পাথরের আঘাতে তার মাথা কেটে গেছে। তিনি আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রী ছিলেন। রাজশাহী থেকে ঝিনাইদহের শৈলকুপায় যাচ্ছিলেন সাজ্জাদ।

সাজ্জাদের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান। তিনি জানান, ৬টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর পর হরিয়ান এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে পাথর নিক্ষেপ করা হয়।

জানালা খোলা থাকায় পাথরটি গিয়ে সাজ্জাদের মাথায় লাগে। এতে মাথা ফেটে রক্ত বের হয়। তখন সাজ্জাদের সঙ্গে থাকা কয়েকজনের চেষ্টায় রক্ত বন্ধ হয়। কাটা স্থানে একাধিক সেলাই লাগতে পারে বলে তার ধারণা।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘মধুমতি ট্রেনে আমার থানার পুলিশ থাকে না। অন্য থানার পুলিশ থাকে। একজন সাংবাদিকের মাধ্যমে আমি শুনেছি যে এ রকম ঘটনা ঘটেছে। ওই ট্রেনে থাকা পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা করছি।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চট্টগ্রামেও ঘুরেছে গোলাপি বাসের চাকা

প্রাথমিকভাবে এই রুটে বিআরটিসির দুটি বাস চলবে। এর মধ্যে একটি দ্বিতল ও অন্যটি একতলা। কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে বাস দুটি। ৭৫ আসনের দ্বিতল বাসটির পাশাপাশি থাকছে ৪৫ আসনের একটি একতলা বাস।

২ দিন আগে

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, দুর্ভোগ চরমে

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।

৪ দিন আগে

রংপুরে ছাত্রী নিবাসে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পাশে চিরকুট

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

৪ দিন আগে

জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

৪ দিন আগে